somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তৃতীয়বারের মতো চমকে দিল কাদের মোল্লা

১৩ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা তৃতীয় বারের মতো ঢাকা বোর্ডে সেরা বিশের তালিকায় এবং সারা দেশে দ্বিতীয় স্থানে থাকা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের অন্য রকম উচ্ছ্বাস। ছবি: মনিরুজ্জামান, নরসিংদীটানা তৃতীয় বারের মতো ঢাকা বোর্ডে সেরা বিশের তালিকায় এবং সারা দেশে দ্বিতীয় স্থানে থাকা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের শিক্ষার্থীদের অন্য রকম উচ্ছ্বাস। ছবি: মনিরুজ্জামান, নরসিংদী

টানা তৃতীয়বারের মতো ঢাকা শিক্ষা বোর্ডে সেরা বিশের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ। আজ বুধবার প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

এ বছর এই কলেজ থেকে ৩৮৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। সবাই পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ৩৭৮ জন শিক্ষার্থী।

কলেজের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা যায়, কলেজটি তৃতীয়বারের মতো ধারাবাহিক সাফল্য ধরে রেখে ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ খবর আজ দুপুর সাড়ে ১২টার দিকে ছড়িয়ে পড়ে। খবর শুনে শিক্ষার্থী ও অভিভাবকেরা কলেজ প্রাঙ্গণে ছুটে আসেন। মুষলধারে বৃষ্টির মধ্যেই কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা নাচ-গান-হাসি-আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী দোলন চাঁপা বলেন, ‘আমি এসএসসিতে জিপিএ-৪.৩৮ নিয়ে এখানে ভর্তি হয়েছিলাম। আজ আমি জিপিএ-৫ পেয়েছি।’ সাফল্যের কারণ হিসেবে শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার গ্রহণকে অভিহিত করেন।

ব্যবসায় শাখা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী আনিকুল ইসলাম বলেন, ‘আমরা হোস্টেলে থাকি নাই। কলেজের শিক্ষকেরা নিয়মিত আমাদের বাসায় এসে খোঁজখবর নিতেন। এ কারণে আমাদের প্রতিনিয়ত লেখাপড়ায় ব্যস্ত থাকতে হচ্ছে, যার কারণে আজ আমাদের এ সাফল্য।’

কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘মফস্বল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়ে নরসিংদীতে এই কলেজ প্রতিষ্ঠা করেছিলাম। আমার জীবনের মতোই আজকে আমি সফল। টানা তৃতীয়বার ঢাকা বোর্ডসহ সারা দেশে দ্বিতীয় হওয়ার স্বপ্ন পূরণে আমার জীবনের আরেকটি মাইলফলক উন্মোচিত হয়েছে। সার্থক হয়েছে আমার জীবন। আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হয়েছি, মফস্বলের খেটে খাওয়া মানুষের সন্তানেরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থেকেও ভালো ফলাফল করতে পারে।’

অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, ‘কলেজের এ সাফল্য শিক্ষকদের মেধা ও শিক্ষার্থীদের মেধার সেতুবন্ধনের ফসল। আমিসহ আমার কলেজের সব শিক্ষকের ধ্যান-ধারণা-পরিবার সবকিছুই এই কলেজ আর এই কলেজের প্রাণ শিক্ষার্থীরা। শিক্ষকেরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের শুধু লেখাপড়া নয়, তাদের খেলাধুলা, স্বাস্থ্য, বিনোদন থেকে শুরু করে সব বিষয়ে শ্রম দিয়ে আসছে। আর শিক্ষকতাকে পেশা হিসেবে না নিয়ে সেবা হিসেবে নিলেই যে ভালো কিছু করা সম্ভব, তা আমাদের শিক্ষকেরা তৃতীয়বারের মতো দেখিয়ে দিতে সক্ষম হয়েছে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×