somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কারো কারো কলম, তুলি অতি কদর্য, ন্যাংটা - -

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলার চাষীকুলের বড় শত্রু বলে, যদি কোনো গোষ্ঠীকে চিহ্নিত করা হয়, আমি বলব, এক্ষেত্রে কিছু কবি-লেখক-শিল্পীরা-ই এগিয়ে রয়েছে। রাজনীতিকদের যতই দোষ দেয়া হোক, তাঁদের মধ্যে কেউ কেউ যেমন তুলনামুলক ভালো রয়েছে, লেখক কবিদের মধ্যেও বাস্তববোধ-সম্পন্ন কিছু রয়েছে। কিন্তু হতাশ হতে হয়, যখন দেখি এঁদের সংখ্যা অতি নগণ্য। চাষীকুলের দৈন্য-দশা অনেক লেখক-শিল্পীকে আবেগ-আপ্লুত করেছে, আবার অনেককে দিয়েছে অপমান করার তীব্র সুযোগ। কেউ কেউ তাই চাষীকুলকে নিয়ে রচনা করেছে, মনোমুগ্ধকর কাহিনী বা গান বা কাব্য। যা সুখীজনের সুখ-সময়ে অনেক রসের যোগান দেয়। কারণ, সেখানে কাব্যিকরা বা শিল্পীরা, চাষীদেরকে সম্বোধন করেছে, ' আমাদের চাষী ভাই হিসেবে' ! শুনলেও হাসি পায়।
রাজনীতিক ভোটের জন্য বলে থাকে, আমাদের চাষী ভাই। এ চাষীভাই-বোনেরা কোনদিনই একজন মন্ত্রীর সাথে করমর্দনের বা সাক্ষাত করার সুযোগ পাবে না। যদি না নির্বাচনকালীন গণ-প্রেম-জোয়ারে ভাসার সুযোগ মিলে। আর বাস্তব-বর্জিত এই লেখক-শিল্পী-রাজনীতিকদের ধারাবাহিকতায়, শিক্ষিত সমাজের বড় অংশ, একই রকম কথা বলে। যাদের অনেকেই গ্রামে যায় নি কোনোদিন, তথাপি বলার সময়, দরদ এবং বিশেষণ একত্রিত করে, চাষী-ভাইবোনদের জীবিত অবস্থায় স্বর্গে পাঠিয়ে দেয়। এত প্রেম !!
** এবারে দেখা যাক্‌ কেন অপমানের কথা বলা হচ্ছে? আমরা সবাই একটি নোংরা-সত্যকে উচ্চারিত হতে শুনি। যে আমাদের দেশের চাষীরা নাকি, সোনার ফসল ফলায়? এ কেমন অপমান? লেখক গোষ্ঠীর একটি বড় অংশ, দীর্ঘদিন যাবতই এই অপমানজনক মিথ্যাকে, কলমের ছোঁয়াতে সত্য বলে চালিয়ে যাচ্ছে। এই লেখকদেরকে আমার মনে হয়, এগুলো লুটেরা-গোষ্ঠীর দালাল। যারা সোনার ফসল ফলায়, তাদের কেন দারিদ্র্য থাকবে? ঋণের দায়ে তারা কেন আত্মহত্যা করবে? এদের জীবন যারা কাছে থেকে দেখেছেন, তারা ' সোনার ফসল ফলানোর' এই যে মিথ্যাচার, কতটুকু ভয়ংকর-নগ্ন, তা উপলব্ধি করেছেন। তবুও এ-রকম বলার উন্নতি হলো না। এ মিথ্যা চলছে তো চলছেই।
**চাষীর বধূদের শরীরে, সোনার অলংকার, কে কতটুকু দেখেছেন? যদি এই সবুজ-শ্যামল বাংলায় আপনার জন্ম হয়ে থাকে, তবে তা আপনার জানার কথা। যারা সোনার ফসল ফলায়, তাদের ঘরের মানুষের সোনার অলংকারের সাধ থাকতে কি নেই? এই মিথ্যা কি আপনাকে আহত করে না, আপনার বিবেকে নাড়া দেয় না? যারা দেশের উদর পূর্ণ করে, তাদের উদর যে সবসময় পূর্ণ হয় না, সে-কথা বড় করে প্রচার করার মত, বিবেকসম্পন্ন সুশিক্ষিতের সংখ্যা হয়ত হাতে গোনা যাবে। চাষী-ভাইয়ের দরদী শিল্পী-লেখক-কবিরা, বাস্তবের চোখে দেখে, তবেই কথা বলো আর তোমাদের ন্যাংটা কলমের / তুলির লজ্জা নিবারণের জন্য একটু ভাবার অনুরোধ করি।(sganik-10-2-16)
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×