আমার রান্না...
০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ একটি কাহিনী বলবো
ঘটনা পুরানো খুব,
এটা শুনে ভাবেন না আবার
”পোলায় কত বেকুব!!”
সকাল বেলায় তাড়াহুড়োই
মা যাবেন স্কুলে,
কী যেন বললেন আমায়
ঘুম থেকে তুলে।
ঘুমের ঘোরে বুঝি নাই কিছু
মাথা গেছে আউলায়,
কিছু একটা রান্না ঘরে
বসানো আছে চুলায়।
রান্না ঘরে গিয়ে দেখি
চুলার উপর হাঁড়ি,
ভাত ফুটে হয়েছে ফেনা
গালতে হবে আমারি।
মহৎ কার্য করেছি আমি
গালিয়া দিয়াছি মার,
কেউ কখনো বলতে পারবেনা
কুঁইড়া আমায় আর।
অপেক্ষার প্রহর গুণি
মা ফিরবে কখন,
বলবে এসে, “মার গেলেছো?
ওরে আমার খোকন!!”
কল্পনাতে ভাসি আমি
গর্বে ফুলছে বুক,
কত কাজের লোক আমি
সবাই এসে দেখুক।
অবশেষে মা ফিরলেন
ঢুকলেন রান্নাঘরে,
আড়ি পেতে বসে আছি
কখন তারিফ করে।
কিন্তু হঠাৎ এ কি হল
করছে মা চিৎকার,
দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম
"কী হল আবার?"
ক্ষ্রিপ্ত বেগে এলেন কাছে
তারপর ঠাশ ঠাশ,
"ভালো কাজের এই নমুনা,
একি সর্বনাশ??"
বুঝলাম না কিছুই আমি
চোখে জিজ্ঞাসা,
মা বললেন, "ঘর থেকে
এক্ষুণি বেড়িয়ে যা।"
পরক্ষণে বুঝতে পারলাম
রাগের কারণ খান,
আর কখনো যাবো না চুলোয়
এই ধরলাম কান।
মা সেদিন বকলো অনেক
মিটিয়ে মনের খায়েশ,
একচুয়ালি হাড়িতে ছিলো
রান্না করা পায়েশ।।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন