somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাচেলরদের জন্য রাতের রান্নার সহজ রেসিপি!! বিফলে মূল্য ফেরত!

১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যাচেলরদের জন্য রাতের রান্না করাটা কষ্টকর, আর আমার মত অলস ব্যাচেলর হলে তো “গোদের উপর বিষ ফোঁড়া” অবস্থা। গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হলে সারাদিন যতটা না মানসিক কষ্ট, তার চেয়ে বেশি কষ্টকর লাগে চুলার পাড়ে থাকার সময়টায়। তাই সেই সব ব্যাচেলরের সুবিধার্থে আজকে আমি রান্নার সহজ তিনটা রেসিপি দিবো, যাতে করে তারা অল্প সময়ে রাতের খাবার তৈরি করতে পারে। হাজার হলেও, অলস অলস ভাই ভাই।

অটো পদ্ধতিতে খিচুড়ী রেসিপিঃ প্রথমেই একটু কষ্ট করে পেঁয়াজ আর মরিচ কেটে নিতে হবে। বাজার থেকে আগেই রসুন আর আদা বাটা কিনে রাখতে হবে। এরপর একটা হাঁড়িতে পরিমান মত চাল আর ডাল নিতে হবে। যদি খুব বেশি অলস না হোন, তবে অবশ্যই ধুয়ে নিবেন। না ধুইলেও সমস্যা নেই, রান্না করলে কোন জীবানু থাকে না। অতঃপর চাল-ডালের মিশ্রণে পেঁয়াজ, মরিচ, আদা-রসুন বাটা, তেল, মরিচের গুড়া, হলুদের গুড়া আর লবন দিয়ে মাখিয়ে দিতে হবে। এরপর তার মধ্যে বেশি করে পানি দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। আর হ্যা, মনে করে অবশ্যই চুলায় আগুন ধরিয়ে নিতে হবে, তা না হলে খিচুড়ী কাচা কাচা থাকবে, আর স্বাদও হবে না। এরপর যতক্ষণ পর্যন্ত হাড়ির পানি না শুকায়, ততোক্ষণ পর্যন্ত ফেসবুক চালাতে পারেন বা ইউটিউব দেখতে পারেন। পানি শুকিয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। আর এভাবেই হয়ে যাবে “অটো খিচুড়ী”।

নুডলস রেসিপিঃ এই রেসিপি তুলনামুলক বেশি অলসদের জন্য। দোকান থেকে “২ মিনিটে প্রস্তুত ম্যাগী” নুডলসের প্যাকেট কিনে এনে পরিমানমত গরম পানিতে ছেড়ে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার রাতের ডিনার।

ডায়েটিং রেসিপিঃ এর জন্য দরকার রান্না না করার প্রচণ্ড ইচ্ছা আর না খেয়ে থাকার অভ্যাস। মনে মনে চিন্তা করুন ’মানুষ শুধুমাত্র দুবেলা খেয়েই বেঁচে থাকে, রাতে না খেয়ে থাকলেও সমস্যা নেই’। এভাবে কয়েকদিন না খেয়ে থেকে প্র্যাকটিস করুন, দেখবেন রাতের রান্না করার হাত থেকে রেহায় পেয়ে যাবেন। আর হ্যা, এই রেসিপিটা শুধুমাত্র সর্বোচ্চ পর্যায়ের অলসদের জন্য। আপনাদের জন্য এর চেয়ে ভাল কোন রেসিপি পেলাম না। সেই সাথে তাদের হতে হবে পাক্কা সিঙ্গেল। গার্লফ্রেন্ড থাকা অবস্থায় এই রেসিপি ফলো করতে যাবেন না, তাহলে গার্লফ্রেন্ড সরাসরি আপনার বাসায় চলে আসবে। না, না, রান্না করে দেয়ার জন্য না, আপনাকে ঝাটা পিটা করার জন্য। আর মানুষের কাছে “হ্যাংলা”, ”পাতলা”, ”রোগা”, ”শুটকী” এমনকী ”টেলি সামাদ” উপাধী পাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

আমার এই সহজ রেসিপিতে একজনেরও যদি উপকার হয়, তাতেই ব্যাচেলর সমাজ ধন্য। হাজার হলেও, ব্যাচেলরের কষ্ট একটু হলেও বুঝি।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৮
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ কি জরুরি ছিল?

লিখেছেন রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২



'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '

পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×