ইউনিসেফ হামের টিকা কেনার জন্যে গত তত্তবধায়ক সরকার প্রধান ড' ইউনুসকে বারবার অনুরোধ করেছিলো। আমরা এখনো ইউনুস স্যারের উত্তর পাই নাই। কিন্তু, প্রশ্ন হচ্ছে, ইউনিসেফকে প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে হলো কেন?!! এটা তো আমলারাই সামলাতে পারতেন! তাঁরা কেন প্রধান উপদেষ্টা পর্যন্ত সিদ্ধান্তটা ঠেলে দিলেন? আর, প্রধান উপদেষ্টাই বা কেন চুপ থাকলেন? আমাদের উপদেষ্টারা যখন চীন থেকে জঙ্গী বিমান কেনার সিদ্ধান্ত নিয়ে দর কষাকষি করছেন, তখন হামের মতো একটি মারাত্মক রোগকে 'পাত্তা' না দেওয়ার কারণ কি!
আমি ব্যক্তিগত ভাবে মন করি, ইউনুস স্যার ব্যক্তিগত ভাবে বেশি চাপ নিয়ে ফেলেছিলেন। যে বয়সে মানুষ রিটায়ারমেন্টে গিয়ে নাতি-নাতনিদের সময় দেয়, সেই বয়সে তিনি এমন একটি দেশের হাল ধরার চেষ্টা করেছিলেন যে দেশ একটি মারাত্মক একটি পলিটিকাল ট্রাঞ্জিশনের মধ্য দিয়ে যাচ্ছিলো। শুধু তা- নয়, সেই দেশ আমলাদের দ্বারা নিয়ন্ত্রিত।
এই দেশকে এতো শর্ট টাইমের জন্যে 'সময়' দেওয়াটা অন্যায় ছিলো। তিনি হয়তো বুঝতে পারেন নাই, বাংলাদেশ ঝানু রাজনৈতিক ব্যক্তিত্বদের দেশ। তিনি হয়তো আমাদের রাজনীতিবিদের আন্ডার এস্টিমেট করেছিলেন। তিনি হয়তো ভাবেন নাই, তাঁকে এক বছরে ১০০-এর কাছাকাছি সংখ্যার আন্দোলন সামলাতে হবে।
দরীদ্রদের ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানোর মাঝে বিস্তর ফারাক আছে। এটা ইউনুস স্যার একেবারেই বুঝতে পারেন নাই, হয়তো! তাই, এতোগুলো শিশু মৃত্যুর দায়ভাগ ইউনুস গভার্নমেন্টকে নিতেই হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



