somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহাবাগ আন্দোলন- অর্জন - পরিণতি !!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২১ ফেব্রুয়ারী। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখতে বসলাম।
প্রসংঙ্গ- শাহাবাগ আন্দোলন- অর্জন - পরিণতি !!!
আজ আন্দোলন কতগুলো দিন পার হলো। কিন্তু কি অর্জিত হয়েছে এই আন্দোলন থেকে? আমাকে কেউ কি বলবেন?
প্রতিদিন হাজার লক্ষ লোক সমাগম হচ্ছে। রাজনৈতিক নেতা বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত হয়ে একাত্ম হয়ে আসছেন। কিন্ত ফলাফল কি? আমার মনে হয় কিছু না।
সরকার কিছু করছে না। আন্দোলন দেখে মুচকি হাসছে। ভাবছে আগামী নির্বাচনে তাদের বিজয় নিশ্চিত। বিরোধী দল কিছু বলার সাহস পাচ্ছে না ; পাছে জনগন তাদের কেও জামায়েতের মত একঘুরে বানিয়ে দেই। তাহলে যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন রাতের পর রাত শাহবাগের অবস্থান করে আন্দোলনকে বেগবান করছে তাদের কথা কেউ ভাবছেনা। আর কতদিন তারা সবকিছু ফেলে রেখে এখানে বসে থাকবে?
এদিকে জামাত-শিবিরের অপপ্রচারে সাধারন নাগরিক দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। বিশেষ করে নতুন প্রজান্মের শহীদ থাবা বাবাকে নিয়ে লেখা বিভিন্ন ব্লগ। ( গতকাল এক শিক্ষক আমাকে দৈনিক আমার দেশ পত্রিকা এনে দেখালে আমি নিজেই কিছুটা সন্দিহান হয়ে পড়ি। পরে অবশ্য বলি ভাই এটা শুধু আমার দেশ পত্রিকাই লিখেছে সুতরাং বিশ্বাস করার কিছুনাই। ওরাও একটা দালাল।)
কথা হচ্ছে আন্দোলন নিয়ে। এর পরিণতি কি?- আমার কাছে কিছু স্পষ্ট নয়। দিন দিন আন্দোলন বির্তকে জড়িয়ে পড়ছে। আসলে জামাত-শিবির সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঢিলে হয়ে আসছে আন্দোলনের কর্মসূচী। এ অবস্থায় কি পরিণতি হবে এ আন্দোলনের? কিছু না।
আর কিছুদিন পর থেমে যাবে আন্দোলন। যে যার কাজে ফিরে যাবে। সরকার আতাত করবে জামাতের সাথে। আবার সেই -যা ছিলাম তাই।
আসুন আন্দোলনের কর্মসূচী বদলে দেই। কঠোর থেকে কঠোরতর করে দেই । তিনতিন- সাতদিন-দশদিন সময় বেধে দেই। এর মধ্যে সরকার কি ব্যবস্থা নেয় দেখা যাক। কোন ব্যবস্থা না নিলে স্তবদ্ধ করেদিন পুরো দেশকে। এক ঘন্টা-দুই ঘন্টা কিংবা পুরোদিন থেমে যাবে বাংলাদেশ। এই তুনুতুনু আন্দোলন করে কিছু হবে না। পরে এতে আরো হিতে বিপরীত হবে। যা এরই মধ্যে হতে শুরু করেছে।
থাবা বাবা খুন হলো কততিন কিন্তু তার খুনিরা কেই ধরা পড়লো না। শাহবাগের আন্দোলনকারীরা কি করছেন আপনারা? কেন সরকারকে বাধ্য করছেন না? তার বিচার না চেয়ে আন্দোলন ছোট করে ফেলছেন। সরকারের কেনা গোলাম হয়ে গেলেন নাকি? সরকার যা বলছেন তাই করছেন ; বাকি কিছু নাই।
"শাহবাগের আন্দোলনকারী নেতারা" আপনাদের কে বলছি- বিক্রি হয়ে যাবেন না। অনেক কষ্ট করে এখানে আছি -থাকব। দাবী আদায়ে সঠিক পদক্ষেপ নিন। আন্দোলন আরো কঠোর এবং বেগবান করুন। কোন দলীয় র্স্বাথে নয় দেশের র্স্বাথে রাজাকারের ফাঁসী চাই এই লক্ষ হোক সবার।



সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ যখন মানুষটা চলে যায়

লিখেছেন সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

×