জীবিত লাল কণাদের শপথ।
১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিরিশ লক্ষ শহীদের স্মৃতি কাঁপে।
বিদেহী ওদের চিৎকারে আজ,
জ্বলে পুড়ি অভিশাপে।
.
মাটিতে ভেজা রক্তের দাগ।
লাল কনাগুলো গুমরে মরছে,
চাপা দিতে মৃত রাগ।
.
ওগুলো শীতল রক্ত কণা।
কিছুক্ষন আগে দেখেছি সেখানে,
স্বপ্নের আনাগোনা।
.
আর এখন?
এখন স্লোগানের গান স্তব্ধ হয়েছে ,
মুখ বুজে চলে শব্দ।
ঝরে যায় ওরা মরা লাশ হয়ে,
বয়ে চলে আধাঁর অব্দ।
.
আজ বাংলার মাটি কাঁদে।
বিদ্রোহী তেজে ছুটেছি মাতাকে,
পড়তে দেবোনা ফাঁদে।
.
হঠাৎ শকুনের ঝাক আসে।
মুখ চেপে ধরে নোংরা থাবায়,
বিকৃত করে হাসে।
.
শকুনের ঝাঁকে দেই লাথি।
ডানা দুটো ধরে টেনে ছিড়ে ফেলে,
ছুটে চলি পথ সাথী।
.
দেখে বাংলা মাতাটা হাসে।
নবীন উদ্যমে লাল সবুজটা,
উড়াবোই তার আকাশে।
.
ওখানে থাকবেনা কোনো ভন্ড।
রক্তপিপাসু ছদ্মবেশীর,
শ্বাস করে দেবো পন্ড।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন