পালাই, পালাই, ভাল্লাগেনা, পালাই বহুদূর।
পালাই ছুটে কোন অজানায়, পালাই অচিনপুর।
খানিক থামি- একটু জিরোই, ভাঁজি একটা সুর।
সব ভেঙে যায়, হুঁশ ফিরে পাই, ভাল্লাগেনা ধুর!
আবার ছুটি দিক ও বীদিক, পালাই পালাই ছুট!
ছুটছি একা, পথহীন একা, একলা স্বপ্নভূক।
একটু ছায়া, একটা আঁচল, কোথায় থামা যায়?
নরম ঘাসে রোদের আদর লুটোপুটি খায়।
রাত-বিরেতে কালো আকাশ, হা-হুতাশের ঢল;
ছিটকে পালাই যেথায় আছে জোছনা টলোমল।
যতই পালাই, সব ভেঙে যায়- পেছন পায়ে পায়,
ধ্বংসাবশেষ খামচে ধরে, ফসিল ডাকে আয়...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

