অনেক রোগীই আসেন আমার কাছে দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে। তাদের সবার একই প্রশ্ন “আমি প্রতিদিন দু’ বেলা দাঁত ব্রাশ করি, তারপরও আমার দাঁতে এতো সমস্যা কেন?” এর উত্তর একটাই ‘আপনি সঠিক নিয়মে, সঠিক সময়ে ব্রাশ করেননা”।
ব্রাশ করার সঠিক সময় কোনটি?
সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে। রাতে আমারা যখন ঘুমিয়ে থাকি, আমাদের মুখের ভেতর শুকনো থাকার কারণে মুখে অ্যাসিডিক পরিবেশের সৃষ্টি হয় যা দন্ত ক্ষয় রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে কার্যকর করে।তাই ঘুমানোর আগে অবশই ব্রাশ করতে ভুলবেন না।
দাঁত ব্রাশ করার অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে “BASS” টেকনিক অন্যতম।

দাঁত ব্রাশ করার সময় লক্ষণীয় বিষয় সমূহঃ
১। ২ মিনিটের অধিক ব্রাশ করবেন না।
২। ব্রাশ করবেন ২৪ ঘণ্টায় দু’বার। সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে।
৩। উপরের মাড়ি ও নিচের মাড়ির দাঁত আলাদা করে ব্রাশ করবেন।
৪। একটি দাঁতে ব্রাশের তিনটি স্ট্রোকই যথেষ্ট। মনে রাখবেন যত জোরে দাঁত ঘষবেন দাঁতের ক্ষয় ততই বাড়বে।
৫। ব্রাশ করা শুরু করবেন উপরের মাড়ির ডান পাশের মাড়ির দাঁত গুলোর ভেতরের দিক হতে তারপর আস্তে আস্তে বাম পাশে আসতে হবে। বাইরের দিক শুরু করতে হবে বাম থেকে ডানে।
৬। ব্রাশের ব্রিসলটি একটু বাঁকা করে ৪৫ ডিগ্রি এঙ্গেলে ধরতে হবে।


রোগ নিরাময় থেকে রোগ প্রতিরোধই শ্রেষ্ঠ। ছয় মাস অন্তর অন্তর BMDC REGISTERED ডেন্টাল সার্জনের পরামর্শ নিবেন।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



