somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শারীরিক অক্ষমতার ভয়ে বিয়ে করতে চাচ্ছেন না? ভয় নেই, আপনি সুস্থ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শারীরিক অক্ষমতার ভয়ে বিয়ে করতে চাচ্ছেন না? ভয় নেই, আপনি সুস্থ। বিশ্বাস না হলে আর্টিকেল টা পড়ুন।
অনেক পুরুষই বিয়ে সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকার এবং কিছু অকারণ ভীতির কারণে বিয়ে করতে সাহস পান না। হ্যাঁ, আমি যৌন অক্ষমতার ভয়ের কথাই বলছি। শুরুতেই আপনাদের একটা আশার কথা শুনিয়ে রাখি, সেটা হচ্ছে শতকরা ৮০ থেকে ৯০ ভাগ পুরুষেরই এ ধরণের কোন শারীরিক রোগ নেই, বাকী ১০ থেকে ২০ ভাগ পুরুষ এ জাতীয় বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় ভোগে।

দেখুন তো আপনার দুশ্চিন্তার কারণ এগুলোর কোনটা কিনা?

• যৌবনে অনাকাঙ্খিত অভ্যাস (যেমনঃমাস্টারবেশন বা স্বমেহন বা হস্তমৈথুন ) থাকা
• মাস্টারবেশনের সময় দ্রুত বীর্যস্খলন হওয়া
• দুশ্চিন্তা ও মানসিক সমস্যা
• যৌনজীবন সম্পর্কে ভুল ধারণা
• মাদক সেবন
• নারীর সংস্পর্শে নিজের অক্ষমতার পরিচয় পাওয়া এবং সফলতার আশায় সেক্স স্টিমুল্যান্ট ট্যাবলেট গ্রহণ করা
• পর্ণ ছবি ও ভিডিও দেখা)

দুশ্চিন্তার কিছু নেই, সমাধান বলে দিচ্ছিঃ

• যারা যৌবনে মাস্টারবেশন করার কারণে টেনশন করছেন তাদের বলছি - মাস্টারবেশন করা ইসলাম ধর্মে নিষিদ্ধ, তবে এর সাথে যৌন ক্ষমতা কমে যাওয়ার কোন প্রমাণিত সম্পর্ক নেই, তাই এ নিয়ে ভয় পাবেন না
• মাস্টারবেশনের সময় শুধু কামভাব নিবারণ হয় বলে দ্রুত বীর্যস্খলন হয় কিন্তু এর মানে এটা নয় যে আপনি স্ত্রীর সংস্পর্শে আসলেও একই সমস্যা হবে, বরং এই বিষয়টি ভালোবাসার সাথে জড়িত এবং ভালোবাসা যত গভীর হবে মিলনের সময়কালও তত বেশী হবে।
• মনে রাখবেন দুশ্চিন্তা দ্রুত বীর্যস্খলনের অন্যতম প্রধান কারণ , তাই অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকতে হবে
• কারো মানসিক সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে হবে
• যৌনজীবন সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে অনলাইনে এ বিষয়ের উপর লেখা আর্টিকেল পড়ুন বা ভালো কোন লেখকের বই পড়ুন
• মাদক সেবন থেকে ১০০ হাত দূরে থাকুন
• বিয়ের আগে নারীদের সংস্পর্শে যাবেন না, আর যদি তাদের সংস্পর্শে নিজের অক্ষমতার প্রমাণ পেয়েই থাকেন তাহলেও টেনশন করার কিছু নেই, কেননা এ ধরণের রিল্যাশনে ভয়, দুশ্চিন্তা ইত্যাদি কাজ করে যার কোনটাই স্ত্রীর সংস্পর্শে আসলে সাধারণত থাকে না। তবে কোনভাবেই সেক্স স্টিমুল্যান্ট ট্যাবলেট গ্রহণ করবেন না
• পর্ণ ছবি ও ভিডিও দেখা থেকে ১০০০ মাইল দূরে থাকুন, এতে শুধু যে পাপ হয় তাই না, বরং যৌনতা সম্বন্ধে ভুল ও বিকৃত ধারণা তৈরি হয় যা পরবর্তীতে খারাপ প্রভাব ফেলে। একটা কথা মনে রাখবেন পর্ণ এডিট করে তৈরি করা হয়, এসব বাস্তব নয়
• ১০ থেকে ২০ ভাগ পুরুষ যারা বিভিন্ন রকমের শারীরিক রোগের কারণে (যেমন- টেস্টস্টেরন হরমোনের অভাব, গনোরিয়া, ইম্পোটেন্স ইত্যাদি)যৌন সমস্যায় ভুগছেন তারা অতিসত্বর বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্য নিন)

সর্বোপরি মনে রাখতে হবে যে, শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি ও স্বামী-স্ত্রী পরস্পরের সুন্দর সম্পর্ক এবং সমঝোতা থাকলে বৈবাহিক জীবনে সুখ পাওয়া সম্ভব। তাই, যৌন অক্ষমতার ভয় যেন আপনার বিয়ের পথে আর বাধা না হয়।

আরও রোগ সম্পর্কে জানতে/আপনার রোগ সম্পর্কে আমার সাথে Live Chat করতে/আমাকে Message পাঠাতে ভিজিট করূনঃ
medicalforall.net/স্বাস্থ্য
ফেইসবুকে আমাকে আপনার রোগ সম্পর্কে জানাতে লিখুন এখানেঃ
www.facebook.com/Medicalforallnet
ডাঃ মোঃ রেদওয়ানুল হক মাসুম।
সিনিয়র হাউস অফিসার, ইউনাইটেড হাসপাতাল
গুলশান , ঢাকা
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×