আমাদের ভাষা হারিয়ে যাচ্ছে।
কিভাবে?
আগে আমাদের ভাষায় বিদেশি শব্দের ব্যবহার এতো বেশি ছিল না। কিন্তুএখন তা দ্রুত বাড়ছে। এভাবে বাড়তে বাড়তে একসময় আমরা আবিষ্কার করবো আমরা বিদেশি ভাষায় কথা বলছি। আমাদের ভাষা হারিয়ে যাবে।
তবে অনেকের দৃষ্টিতে ভাষার এ পরিবর্তন ভালো। কারন এতে ভাষার শব্দভান্ডার বৃদ্ধি পায়, ভাষা সমৃদ্ধ হয়। ভাষা পরিবর্তনের একটি খারাপ দিক হচ্ছে, পুরনো ভাষায় রচিত সাহিত্যগুলো দুর্বোদ্ধ হয়ে পড়বে। যেমন বঙ্কিমের বইগুলো এখন অনেকের কাছেই কঠিন মনে হয়।আর কিছুদিন পরে এগুলো পড়ার জন্য ডিকশনারি নিয়ে বসতে হবে।
ভাষার এ পরিবর্তন সবার খারাপ নাও লাগতে পারে। নতুন গান, নতুন সাহিত্য, নতুন ভাষা, নতুন সিনেমা ইত্যাদির জন্য ছেড়ে দিতে হবে স্থান...
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৭ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




