এক দম্পতি ছিল খুব বিনয়ী। কেউ যদি তাদের বাসার দরজার সামনে দাড়াতো তাহলেই বুঝতে পারতো বিষয়টা। প্রতিদিন তাদের দরজা দিয়ে কে আগে বের হবে তা নিয়ে সমস্যা হতো। স্ত্রী বলতো তুমি আগে যাও আমি পরে যাই। হাজবেন্ড বলতো, লেডিস ফাস্ট, তুমি আগে যাও.. ইত্যাদি, ইত্যাদি।
তাদের সন্তান হবে। ডাক্তার জানালেন সন্তান একটি নয় দুটি (যমজ)। কিছুদিন পর দশ মাস পেরিয়ে এগারো মাসে পা দিলো কিন্তু সন্তান হচ্ছে না। সবার মনে প্রশ্ন সবকিছুই স্বাভাবিক কিন্তু বাচ্চাগুলো বের হয় না কেন?
আসল ব্যাপার হচ্ছে, তাদের বাচ্চাগুলো বাবা মায়ের চেয়েও বিনয়ী। একজন অন্যজনকে বলছে, ভাই আপনি আগে যান, আমি পরে যাই।
এভাবেই তারা আরো এক মাস পার করে ফেলেছে।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ রাত ৩:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



