somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মটর সাইকেলকে ঘোড়ার মতো লাফাতে দেখে পেছনের সব গাড়ি থেমে গেল

১৬ ই এপ্রিল, ২০০৭ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়দিন ধরে ব্যাপক সমস্যায় ছিলাম। একটা হোন্ডা কিনেছি কিন্তু চালাতে পারি না। তো এটা বাসায় নিব কিভাবে! এলাকার কয়েকজন ছেলেপেলে চালাতে পারে কিন্তু কারো লাইসেন্স নাই। অবশেষে বহু কষ্টে অফিসের এক কলিগকে রাজি করিয়ে সেটা বাসায় নিলাম। হোন্ডা কিনার ব্যাপারটা বাসার কাউকে আগে থেকে জানানো হয়নি। তাই এটা বাসায় ঢুকানোর সময় অনেক কৌফিয়ত দিতে হলো।
যাই হোক হোন্ডাটা বাসায় নেয়ার পর থেকেই নতুন চিন্তা যুক্ত হলো-ক্ল্যাচ, গিয়ার, হাত ব্রেক, পা ব্রেক এতো কিছু শিেখ এটা চালাবো কিভাবে? বাসার ভেতের কয়েকবার নিজেই চেষ্টা করলাম।
আজকে সকালে এক বন্ধু এসে হাজির। ছুটির দিন। চিন্তা করলাম আজকেই এটা চালানো শিখতে হবে। বন্ধু টিপু জানালো কিছুদূরেই আছে বেলতলির মাঠ। সেখানে গিয়ে শিখতে হবে। কিন্তু সমস্যা, দুজনের কেউই চালাতে পারি না। অতো দূরে কি ঠেলে নিয়ে যাব? তাই বাসার সামনের রাস্তাতেই কিছুক্ষণ শিখব বলে ঠিক করলাম। অতীতে আমি খুব ভাল সাইকেল চালাতাম।
কয়েকবার চেষ্টার পরই দেখলাম, হোন্ডাটা চলছে। টিপুকে বললাম, হেলমেট পড়ে হোন্ডার পিছনে উঠে বস। হোন্ডা যখন চলছে তখন আর কোনো সমস্যা নাই। টিপুর অসম সাহসী তরুন। হেলমেট ছাড়াই চড়ে বসল।
এরপর শুরু হলো আমাদের হোন্ডা যাতা। কিছুক্ষণ যাবার পর দেখি রাস্তায় বিশাল জ্যাম। জ্যামে হোন্ডার স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল। এ সময় সামনের গাড়িগুলি কিছুদূর এগিয়ে গিয়েছিল। তা দেখে আমার পেছনের কয়েকটি প্রাইভেট কার খুব হর্ণ দেয়া শুরু করল (কান প্রায় ফাটার অবস্থা)। আমি সামনে এগোনোর জন্য স্টার্ট দিয়েই ক্ল্যাচ, ব্রেক, গিয়ার ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এ সময়েই বাধল বিপত্তি।
অবাধ্য ঘোড়া যেমন চিচি শব্দ করে সামনের পা গুলো আকাশে উঠিয়ে দেয়, তেমন করে আমার হোন্ডাটাও লাফ দিয়ে উঠল। সামনের চাকা প্রায় 4 ফুট উপরে উঠে গেল। তবে ভাগ্য ভাল। সামনের গাড়িগুলো একটু দূরেই ছিল। তাই নিরাপদেই মাটিতে নামলাম।
আবার হোন্ডাটা স্টার্ট দিলাম। আবার হোন্ডাটা প্রচণ্ড শব্দে লাফ মারল। হোন্ডার পেছনে বসা অসম সাহসী টিপু জানালো, সে এবার হেলমেটটা পড়তে চায়।
পেছনে তাকিয়ে দেখি, প্রাইভেট কার, রিকশা, পথচারী সবাই আমাদের হোন্ডার ভয়ে কমপক্ষে 20 ফুট দূরে দাড়িয়ে আছে। মনে হলো এমন ঘটনা তারা কখনোই দেখেনি। আমরা অবশ্য এমন ভাব করলাম যেন হোন্ডার লম্ফঝম্প কোন বিষয়ই না।
আজকে প্রথম দিন, মোট নয় কিলোমিটার নিরাপদে চালালাম।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×