কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব নিয়ে রাতের ঘুম হারাম করে ফেলেছে!
গুপ্ত-সুপ্ত, জা-শি র রাজা-রানী, চাকর-চাকরানী, আপনাদের এত দরদ কিসের?
বিএনপি তো আপনাদের দল না!
অথচ বিএনপি কাকে মন্ত্রী-উপদেষ্টা বানালো তার জন্য আপনাদের আলাদা একটা "শ্যাডো ক্যাবিনেট" খুলতে হবে! বিএনপির খারাপে আপনারা এতো মাতম করছেন কেন?
বিএনপির নিয়োগে আপনাদের কান্নাকাটি দেখে মনে হচ্ছে-
"মাছের মায়ের পুত্রশোক!"
বিএনপির ভালো লাগছে না- সমস্যা নাই।
বিএনপির লোক পছন্দ হচ্ছে না- সেটাও বুঝলাম।
কিন্তু বিএনপি কী করছে, কে পদ পেল, কে পেল না- এসব নিয়ে ২৪ ঘণ্টা মাথা ঘামানোর রহস্যটা কী?
বিএনপিকে ভালোবাসেন না, অথচ বিএনপির নিয়োগ তালিকা মুখস্থ!
এটা বিরোধিতা না,
এটা তো এক ধরনের পরকীয়া!
নাউজুবিল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

