মহান সুফি সাধক দ্বয়ের নামের এমন কুদরত বোধকরি তার চরম আশিক বা মুরিদও দেখতে চাননি; নাকি চেয়েছেন? চান বা না চান ঢাকার হযরত শাহজালাল আর চট্টগ্রামের শাহ আমানত, এ দুটি আন্তর্জাতিক বিমান বন্দর সোনার খনিতে পরিণত হয়েছে। বর্তমানে ওই দুই খনি থেকে প্রায় নিয়মিতই উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকার সোনা। ইদানীং এর মাত্রাটা যে হারে বেড়েছে তা বেশ আশাব্যঞ্জকই বটে। কারণ – উদ্ধার হওয়া চোরাই সোনায় রিজার্ভ বাড়ছে কেন্দ্রীয় ব্যাংকের। জানেন তো, বাংলাদেশ ব্যাংক সর্বশেষ ২০১০ সালের ০৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ১০ টন সোনা কেনে। সেই কেনা সোনার সঙ্গে যোগ হচ্ছে পাচারকালে ধরা পড়া সোনা। মানে চোরাই সোনায় বাড়ছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ। বিনামূল্যে পাওয়া এই সোনা আগে নিলাম করে বিক্রি করে দেয়া হত। কিন্ত ২০১১ সাল থেকে কেন্দ্রীয় ব্যাংক সোনা নিলাম স্থগিত রেখেছে। এদিকে গত বছর বাংলাদেশে অবৈধ পথে এসে আটক সোনার পরিমাণ তার আগের বছর ২০১২-এর চেয়ে ২২ গুণ বেশি। আবার চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ-এ তিন মাসে যে পরিমাণ চোরাই সোনা আটক হয়েছে তা ২০১২ সালে সারা বছরের আটক হওয়া সোনার চেয়ে প্রায় নয় গুণ বেশি।
গতকাল, মানে ০৭ এপ্রিল সোনা সংক্রান্ত সাম্প্রতিক বিভিন্ন সংবাদ দেখতে ও পড়তে গিয়ে দুটি লাইনই মাথায় এলো – ‘হায় - ভারতীয় চাহিদায় / সোনার বাংলা ডোবে সোনায় ।’ ওই সোনা হাতাতে হাতাতে, মানে এ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতেই সবার জন্য এই সংবাদ কোলাজটি করার ইচ্ছা জাগে। সময় করে পুরোটায় একবার চোখ বুলালে যে কেউই হয়ত এ বিষয়ে একটি সম্যক ধারনা পাবেন। বিস্তরিত দেখুন - press & pleasure - pap’এ।
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।