সৌদিআরাব এ ৮ জন বাংলাদেশীকে শিরচ্ছেদ করা হয়েছে, এটা নিয়ে অনেক মানবতাবিরধী কথা হচ্ছে। এদেশের অনেক জ্ঞানী মানুষ অনেক মতামত দিচ্ছেন। দেশ এগিয়ে যাচ্ছে, ভাবতে ভালোই লাগে। সেই জ্ঞানী মানুষদের কাছে আমার কিছু প্রশ্ন......
১. যারা সৌদি যান, তারা কী জানেন না যে সৌদিতে মানুষ হত্যার বিচার কী ? জানলে এমন করল কেন ? সৌদিতে কী শুধু বাঙ্গালীদের শিরচ্ছেদ হয় ? অন্য জাতির হয় না ?
২. আপনাদের মতে সৌদিরা বর্রর, ধরলাম বর্রর। তো ? এজন্য মানুষ মারতে হবে ?
৩. সৌদিরা নারী নিয়ে ফুর্তি করে, মাত্রাটা কতটুকু ? আর আমাদের দেশে কতটুকু ?
৪. আমদের দেশ চলতেছে প্রবাসীদের আয়, তৈরী পোশাকের উপর দিয়ে, আমাদের খেয়াল রাখা দরকার সেই দেশে যেন আমাদের ভাবমূর্তি ঊজ্জল থাকে । অথচ বাঙ্গালী সেই দেশে একটা গালী ।
৫. যদি নিয়ম থাকে যে পরিবারের কাছে টাকার বিনিময়ে মাফ নেয়া যাবে, তাহলে গালাগালি করে লাভ কী?
৬. অনেক ভাই উত্তেজিত হয়ে বলেন সৌদি যেন কেউ না যায় । তারা কী ডিজিটাল খাবারের ব্যবস্থা করছেন নাকী ? লাখ লাখ গরীব মানুষের ঔষধের টাকা কে দিবে ? নাকী ঔষধ ও ডিজিটাল ?
৭. যেহেতু বৈদেশীক মুদ্রা ছাড়া আমাদের দেশ প্রায় অচল, সেখানে এ ধরনের ঘটনার জন্য মধ্যপ্রাচ্যে ভারতের বাজার বাড়ানোর সুযোগ কী করে দেয় নাই ?
মধ্যপ্রাচ্য বাংলাদেশের জন্য বিশাল শ্রমবাজার, আমরা দিনদিন তা নষ্ট করছি । এরকম ঘটনা ঘটতে থাকলে যা আছে তাও থাকবে না ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১১ রাত ১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




