somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নামেই শোক দিবস, চলে আনন্দ উৎসব ও একটি ছবি উপাখ্যান

১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামি লীগ ঘোষিত শোক দিবস ১৫ আগস্ট পার হয়ে গেলো। যদিও এ দিনটি আওয়ামি লীগ শোক দিবস হিসেবে পালন করে থাকে কিন্তু বাস্তবে তাদের কতটুকু শোক স্পর্শ করে তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কারণ তাদের নিত্যকার কর্মকান্ড (অপকর্ম) যখন বহুগুনে বৃদ্ধি পায় তখনি সকলে বুঝে নেয় চলছে পবিত্র(!) মাস আগস্ট । নেতার স্মরণে সকল অপকর্মের এটাই মোক্ষম সময়। চাঁদাবাজি রূপ নেয় উৎসবে আর খুনোখুনি রূপ নেয় মহারণে। সুতরাং শোক দিবস তখন সকল শোককে ছাপিয়ে পরিণত হয় বহুমাত্রিক আনন্দোৎসবে।
বলাবাহুল্য এখন বাংলাদেশের সবচেয়ে ভয়ানক হিংস্র দানব কিংবা আতঙ্কের নাম ছাত্রলীগ এবং সকল অন্যায় আর অপকর্মের আশ্রয়কেন্দ্র আওয়ামি লীগ। কিন্তু জাতির দুর্ভাগ্য এই অশুভ শক্তি এখন জাতির ভাগ্যকে অপহরণ করে অবৈধ ক্ষমতার মাধ্যমে জাতির বুকের উপর চেপে বসে আছে। এরাই আওয়ামি লীগ এটাই তাদের চরিত্র। এই আওয়ামি লীগ আর ছাত্রলীগ তারা ভালোবাসে তাদের পিতা মরহুম শেক মুজিবকে আর তাই নেতার মৃত্যুর এই মাসে শোকাহত হওয়ার জন্য শোকের পরিবেশ তৈরি করে খুনোখুনি করে। কাউকে খুন না করলে মন বেদনা ভারাক্রান্ত হবে কিভাবে আর মন ব্যাথিত না হলে শোক করবে কিভাবে। সুতরাং শোকের মাস আগস্ট কে সার্থক রূপ দিতে মিনিমাম এক ডজন খুন অপরিহার্য। এইযে১৫ তারিখ পর্যন্ত যে সারাদেশ ব্যাপি ১৩ জন নিজ দলের কর্মী আন্তঃকোন্দলে খুন হলো এটাকে নেহাতই খুন হিসেবে দেখবেন না। এটা তাদের নেতার প্রতি ভালোবাসা প্রকাশার্থে এ এক মহান ত্যাগ।
গেলো ১৫ দিনে গণমাধ্যমে এ জাতীয় যেসব খবর বেরিয়েছে তার সব কিছুই ১৫ আগস্ট তথাকথিত শোক দিবসকে কেন্দ্র করে। শোক দিবসকে উপলক্ষ বানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের থেকে অন্তহীন চাঁদাবাজির মওকা। হয়তো তারা আগস্ট মাসকে চাঁদাবাজির মহোৎসবের মাস মনে করে । তারপর সেই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে খুনোখুনি। এরাইতো সেই দানব যারা পেটের ভিতরের শিশুকেও নিরাপদে থাকতে দেয়নি। এক বুলেটেই বিদ্ধ করেছে মা-শিশুকে। আর এসবই মহা পবিত্র(!) আগস্ট মাসের আয়োজন। তারপর ১৪ আগস্ট সন্ধ্যা থেকে বিভিন্ন হাট-বাজার, পাড়া -মহল্লা থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান সর্বোত্র চলে বিগত দিনে করা চাঁদাবািজর শ্রাদ্ধ। ফুল ভলিউমে মাইকে বাজানো হয় মুজিবের ভাষণ, "আমার মানুষেরা আজ অন্যায় আর বঞ্চণার শিকার, তারা আজ মুক্তি চায়"। মুজিবের এ ভাষণটি প্রায় ৪৫ বছরের পুরনো হলেও এ দাবিটি আজকের বাংলাদেশে অনেক বেশিমাত্রায় সময়োপযোগী। ভাষণের মাঝে মাঝে চলে হিন্দি গান 'লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স'। চাঁদাবাজির টাকায় পিকনিক। চলে হুলস্থুল খাওয়া দাওয়ার আয়োজন। দেখে মনে যেন আনন্দ উৎসব চলছে। তৃণমুলের কর্মী থেকে উপর মহলের মন্ত্রী পর্যন্ত এ উৎসবের ছোঁয়া অনুভব করে । সবার মধ্যেই একটা খুশি খুশি ভাব। এবারের ১৫ আগস্টে যখন তথাকথিত প্রধানমন্ত্রী শেক হাছিনা নেতা আর মন্ত্রী পরিবেষ্টিত হয়ে কোটালীপাড়ায় মুজিবের সমাধিতে ফুল দিতে গেলো তখনো সেই সমাধি কমপ্লেক্সেই কিছু মন্ত্রীকে হাস্যোজ্জ্বল মুখে সেলফি তুলতে দেখা গেলো। জায়গাটা শোকের নয় আনন্দেরই বটে!


দেশজুড়ে আওয়ামি লীগের এতোসব অপকর্ম আর ভন্ডামি দেখে কবরে শায়িত মুজিব নিজেই হয়তো আফসোস করে পাশ ফেরে শোয় আর বলে "আমার মানুষেরা আজ মুক্তি চায়"
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×