somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েকটি ক্রসফায়ার আর দালাল গণমাধ্যমগুলোর ভাওতাবাজি

২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে চলতি সপ্তাহে নতুন করে কয়েকটি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। আর এই ক্রসফায়ারের শিকার হওয়া প্রত্যেকেরই বিরুদ্ধে রয়েছে প্রকাশ্য হত্যাকান্ডের অভিযোগ। আর এরা সবাই সরকার সমর্থক আওয়ামি লীগ তথা ছাত্রলীগ যুবলীগের সদস্য। আমরা সবাই জানি বর্তমান বাংলাদেশে ছাত্রলীগ একটি ভয়ানক দানবের নাম। এদের হাত থেকে রক্ষা পায়না কেউ। দেশের সর্বোত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক বাণিজ্য, অবৈধ অস্ত্রের কারবার, ধর্ষণ, প্রশ্নফাঁশ থেকে শুরু করে খুনোখুনি এখন তাদের নিত্যনৈমিত্তিক নেশা। এদের হাত থেকে যেমন নিরাপদ নয় অশীতিপর বৃদ্ধ তেমনি নিরাপদ নয় মায়ের পেটে থাকা শিশু। এই সরকার সমর্থক সহ সংগঠনগুলো এখন পরিণত হয়েছে সন্ত্রাসীের আশ্রয়স্থলে। এদের নিত্যকার অপকর্মের তান্ডবে নাকাল দেশের সকল শ্রেণীর মানুষ। খোদ হাসিনা তার এই সোনার ছেলেদের অপর্কমে জেরবার। ঠিক তখনি হাসিনা তার মুখ রক্ষার্থে কঠোর ব্যাবস্থা নেয়ার নির্দেশের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী তিন-চার জন সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামীকে তথাকথিত বন্দুকযুদ্ধ কিংবা ক্রসফায়ারের নামে হত্যা করে আর সাথে সাথেই প্রথম আলো - একাত্তর টিভির মত দালাল গণমাধ্যমগুলো মানবাধিকার গেলো বলে হাহাকার আর কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। মানবাধিকার লঙঘনের কথা বলে এসব গণমাধ্যম প্রতিদিনই প্রতিবেদন প্রকাশ-প্রচার করছে। মূলত সত্যিকথা হচ্ছে সারা দেশের মানুষ আরো মিনিমাম একশো সরকার সমর্থক সন্ত্রাসীর ক্রসফায়ার দেখতে চায়।
ক্রসফায়ার কিংবা বন্দুকযুদ্ধের নামে এসব বিচারবহির্ভূত হত্যাকান্ড কখনোই সমর্থনযোগ্য নয়। কিন্তু এ বিচারবহির্ভূত হত্যাকান্ডের তালিকা অনেক দীর্ঘ। এই আওয়ামি লীগ ২০০৯ সালে ক্ষমতায় এসে আজ পর্যন্ত এই ৭ বছরে কত হাজার হাজার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে এমনিভাবে কথিত বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার আর চলন্ত যানবাহনের নিচে ধাক্কা মেরে হত্যা করেছে তার কোন সঠিক পরিসংখ্যান নেই। কত শত শত নেতা-কর্মীকে গুম করা হয়েছে তার হিসাব এখনো অজানা। কত লক্ষ লক্ষ মানুষকে বিনা অপরাধে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে এবং ঢুকাচ্ছে তারও কোন ইয়ত্তা নেই। কিন্তু আফসোস এইসব নির্দোষ নিপীড়িত -নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য নাই কোন প্রথম আলো, নাই কোন একাত্তুর টেলিভিশন কিংবা নাই কোন বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম। কারণ এই সব দালাল গণমাধ্যম চিরকালই মানবাধিকার আর মানবতার কথা বলে দেশের মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে প্রতারণা আর ভাওতাবাজি করে চলছে। এই প্রথম আলো-কালের কণ্ঠ-একাত্তুর টেলিভিশন গংরা কখনো নির্যাতিত গণমানুষের জন্য ন্যায্য কথা বলেনি। অসংখ্য নিরীহ মানুষকে এই অত্যাচারী জালিম সরকার হত্যা করে চলছে অথচ তখনো এই দালাল গণমাধ্যমগু নির্লীপ্ত থেকে কখনোবা স্বস্তি প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু আজ যখন হাতেগোনা তিন-চার জন সন্ত্রাসী কথিত বন্দুকযুদ্ধে মারা গেলো তখন আর এই দালাল হলুদ সাংবাদিকরা চুপ করে থাকেনি। তারা এখন নানারকম নীতিকথা শোনাচ্ছে। উদ্বেগ-উৎকণ্ঠা প্ররকাশ করে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে এই সন্ত্রাসীদের রক্ষাকবচ দিতে চায়। এরা এখন মানবতাবোধের কথা বলে। কিন্তু দেশের জনগণ ভালো করেই জানে এই সবই মানবতাবোধের কথা দালাল গণমাধ্যমগুলোর ভাওতাবাজি বৈ আর কিছুই নয়।

প্রথম আলো পত্রিকার ফ্রন্ট পেজের শিরোনাম
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×