somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যম নিয়ন্ত্রণের ট্রিকস

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি নিউজে চোখ আটকে গেলো, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২৬ বছরের সহজ কিস্তিতে ফ্ল্যাট পাবেন সাংবাদিকরা। প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে বিভিন্ন প্রকল্পে সাংবাদিকদের প্লট প্রদান করা হয়েছে।’ কিন্তু বর্তমানে প্লট দেয়ার চাইতে ফ্ল্যাট দেয়াটাই তিনি শ্রেয় মনে করেন।"
.

সেখানে এক পাঠকের একটি মন্তব্যে চোখ আটকে গেলো। মন্তব্যকারী বানানে কিংবা বাক্য গঠনে অথবা ভাষার ব্যবহারে পারদর্শী নন। উনার প্রোফাইলে গিয়ে দেখে মনে হলো গ্রামে থাকেন এরকম। যাইহোক মন্তব্যটি হলো " শারতো চাড়া কেউ কিচু দেই না, প্রদান মন্ত্বিরির নিশ্চই শারতো আচে সাম্বাদিক দের ফ্লাট দিতেছে তাই, বাকিটা তুমরা বুঝে নেও, আমার মুক বান্দা,"
.

এই স্বল্প শিক্ষিত অথচ সচেতন একজন সাধারণ নাগরিকের এই মন্তব্যের পর আর আসলে কিছু বলবার দরকার হয়না। বাকি শিক্ষিত লোকেদের লজ্জা দিতে যথেষ্ট। একটি সরকারের কখন দরকার হয় সাংবাদিক তথা মিডিয়াকে হাতে রাখবার? বাকিটা আপনারা বুঝে নিন। আমার মুখ বাঁধা।
.

আমাদের মস্তিষ্ক এবং আমাদের দৃষ্টিভঙ্গি সবকিছু আজ নিয়ন্ত্রণ করে মিডিয়া। মিডিয়া যা দেখাবে যা বলবে আমরা তা বিশ্বাস করি। এ ছাড়া উপায় নেই। মিডিয়া যদি প্রচার করতে থাকে একযোগে যে আজ ভোরে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে তবে বিএনপি দৌড় দেবে গণভবন দখল করতে। সেখানে গিয়ে যদি দেখা যায় প্রধানমন্ত্রী ঘুমোচ্ছেন তবে বিএনপি বলবে, এইযে, আর কত ঘুমোবেন? আপনারতো পতন হয়েছে, জানেন না? খবর তো কিছু রাখেন না, পত্রিকা দেখেন। মন্ত্রী পরিষদ দ্রুত বাক্স প্যাটরা গুছিয়ে ইন্ডিয়ান এম্বেসিতে লাইন লাগাবে লুঙ্গি পরে।
.

মিডিয়ার ক্ষমতাকে অস্বীকার করবার উপায় নেই। পৃথিবীর প্রায় সব দেশে মিডিয়া হলো সরকারের সবচেয়ে বড় শত্রু। মিডিয়ার চোখকে ফাঁকি দিয়ে অন্যায় ও দুর্নীতি করা টাফ হয় তাদের জন্য। মিডিয়া বসেই থাকে সরকারের খুঁত ধরবার জন্য। নেপোলিয়ন বলেছিলেন, আমি একটি সংবাদপত্রকে তিনলক্ষ বেয়নেট অপেক্ষা বেশি ভয় করি। সে যুগেও কতটা স্বাধীন ছিলো মিডিয়া। সংবাদপত্র সমাজের দর্পণ। চব্বিশ ঘন্টায় পতন ঘটিয়ে দিতে পারে সরকারের। আর আমাদের দেশে পুরো উলটো চিত্র দেখি। এখানে মিডিয়া আর আওয়ামী সরকার গলায় গলায় খাতির। বেয়াই বেয়ান ঠাট্টা মশকরা সম্পর্ক।
.

আর চতুর স্বৈরাচার চাইবেই মিডিয়াকে দালাল পা চাটা বানিয়ে রাখতে। এইযে চারপাশে এতসব দালাল সাংবাদিক যারা নির্লজ্জের মত সরকারের নোংরা জুতার তলা নিয়মিত চেটে যাচ্ছেন, এর কারণ কি? কারণ ঐ লোকটির মন্তব্যের মাঝে আছে। স্বার্থ। সরকারের স্বার্থে সরকার সাংবাদিকদের ইচ্ছেমত পূর্তি করে রাখছে সবদিক দিয়ে আর বিনিময়ে কে কত লেহন করবে সরকারের এই প্রতিযোগিতা চলছে। লেহনে লেহনে টাকা, বাড়ি, সুবিধা, ফ্ল্যাট, প্লট।
.

কিন্তু এসব নিচ্ছে আপনার আমার কষ্টের টাকায় দেয়া ট্যাক্স এবং ভ্যাট থেকে। আমাদের টাকায় সরকারের পদলেহীরা ফ্ল্যাট পেতে থাকুক। আমরা মিথ্যে সংবাদ পেতে থাকি। চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়নের মাকাল ফল মার্কা চিত্র দেখবো আর তালিয়া বাজাবো, এদিকে পেটেতে ছুঁচোর ডন চলবে।
.

কিন্তু তবুও সাধারণ আপনি আমি মাস শুরুতে বাড়ি ভাড়া গুনতে গিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার মানে খুঁজে পাবোনা, শালার লাইফ অথবা লাইফ সাক্স বলে বিছানায় এলিয়ে পড়বো। স্ত্রী সন্তান কিংবা পিতা মাতাকে একটু সুখ দেবার জন্য আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে থাকি প্রতি মাসে। আর মধ্যবিত্ত নিম্নবিত্ত আমাদের জীবনে সে আগামী মাস আর ফিরে আসেনা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×