নিষিদ্ধ জামাত যাদের কারণে বর্তমান অবস্থায় পৌছেছে তাদেরকে জনবিচ্ছিন্ন না করে নিষিদ্ধকরণের অতি বিপ্লবিভাব সরকারকে বেকায়দায় ফেলারই নামান্তর। জামাতকে বৈধতা দিয়ে শক্তিশালীভাবে প্রতিষ্ঠাকারীদেরকে জনবিচ্ছিন্ন না করে নিষিদ্ধ করলে সেই আইন কি টিকবে? অতি বিপ্লবিরা সরকারকে কোনঠাসা করছে আর মাঠ ফাঁকা হচ্ছে জামাত-বিএনপি জোটের জন্যে। এটি কি সজ্ঞানে করা হচ্ছে? এই জোট ক্ষমতায় এলে নিষিদ্ধকরণ বুমেরাংয় হবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে কোল্ড স্টোরে পাঠিয়ে ছাড়বে। জামাতকে নিষিদ্ধকরণের পূর্বে আগামী নির্বাচনে ঐ জোটের পরাজয় নিশ্চিত করেই তা করতে হবে। না হলে দুর্যোগে ছেয়ে যাবে বাংলা মায়ের আশ্রয়।
সরকারকে আগামী নির্বাচন নিয়ে ভাবতে দেখলেই অনেকের গায়ে জ্বালা ধরে। তারা কি জামাত-বিএনপি জোটের বিজয় চাচ্ছেন? তারা সরকারকে মাঠছাড়া করে মাঠ ফাঁকা করছেন কাদের জন্যে? এই সামান্য ব্যাপারটুকু বুঝতে পারা কি আষ্টম শ্রেণী পাশ করা অপেক্সাও কঠিণ? যে আন্দোলনের সুবিধা প্রতিপক্ষ ভোগ করে সেটির হোতারা প্রতিপক্ষের নির্ধারন হওয়া কি অস্বাভাবিক?
জামাতকে নিষিদ্ধ করণের জন্যে অনশন হচ্ছে। কয়েকজন অতি আবেগী দেশ প্রেমিক শাহবাগ চত্বরে জামাত নিষিদ্ধের দাবিতে অনশন শুরু করলেই সমগ্র দেশ তাদের পেছনে ঝাপিয়ে পড়বে এই হিসেব কি সঠিক? জামাত নিষিদ্ধ করনই বড় কথা নয় জামাতকে চিরতরে উৎখাত করাই আসল কথা। আইন অপেক্ষা সামাজিক আন্দোলন তার জন্যে অতি গুরুত্বপূর্ণ।
আবার শুনতে পাচ্ছি জয়বাংলার প্রতি তাদের অনিহা আছে। এই বৈশিষ্ট্য কি মুক্তিযুদ্ধর চেতনার সাথে সমঞ্জস্যপূর্ণ? কোনঠাসা করতে হবে জামাত-বিএনপি জোটকে অথচ এরা কোনঠাসা করছে সরকারকে।
Mahadi Hasan Raz
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





