somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একসময় কি দিন ছিলো সামুতে ..........

২৭ শে মে, ২০১৩ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুতে যখন আসি তখন কি এক সোনালী দিন ছিলো যেন। সামুতে এসে এতটাই অভিভুত হয়েছিলাম যে যেই ফ্রেন্ড লিংকটি দেয় তাকে বিশেষ ভাবে ধন্যবাদ দেই। তখন চাকরী কর‌তাম না। ছিলো অখন্ড অবসর। সারা দিন বাসায় পড়ে থাকতাম ফেবু, সামু আর টিভি নিয়ে। তখন ফেবুতে এতো আলোড়ন ছিলো না। সাধারনত ব্যাক্তগত ব্যাপারটাই প্রধান ছিলো তখন। তাই ব্লগেই কাটাতাম বেশিরভাগ সময়।

মনে আছে তখন সকাল বেলা থেকেই ব্লগটা গরম হয়ে যেত। যেমন দারুন ছিলো একেক্‌টা পোষ্ট তেমনি মজাদার ছিলো কমেন্টগুলো। অনেক সময় পোষ্ট পড়ার চাইতে কমেন্ট গুলো পড়তেই বেশি ভালো লাগতো। একেক জনের কমেন্ট দেওয়ার স্টাইল দেখলেই এত মজা লাগত যে বলার মতো না। আর তখন সবার মধ্যে একটা প্রচেষ্টা ছিলো যতটা সম্ভব ভালো পোষ্ট দেওয়ার। আর যেহেতু প্লাস/মাইনাস বাটন ছিলো তাই সেটাও অন্যরকম একটা মজা ছিলো। এটা ছাড়াও সামু তখন ছিলো যেকোন সংবাদের প্রথম উৎস। যেকোন খবর টিভি বা অন্য কোন মিডিয়াতে আসার আগেই সামুতে জ্বলজ্বল করতো। কোন জায়গায় বাস দুর্ঘটনা ঘটেছে, কোথাও মারামারি লেগেছে, ভুমিকম্প হয়েছে বা ছিনতাইকারি ধরা পড়েছে সব নিউজ চলে আসত প্রথম পাতায়। এগুলো ছাড়াও বিখ্যাত কমেডি পোষ্টগুলা তো ছিলই। যেখানে নাকি কমেন্ট ৫০ পার হয়ে যেত খুব সহজেই। আজকাল তো পোষ্টে কমেন্টই খুজেঁ পাওয়া যায়না। একজনের নাম পড়ছে এই মুহুর্তে তিনি হলেন ডিস্কো বান্দর। ঐ সময় যারা ছিলেন তারাই বলতে পারবেন ঐ নামের মাহাত্ব্য। উনাদের লেখার মাঝে আমার নিজের কোন লেখা দেওয়ার সাহস ছিলো না বলে দীর্ঘ তিন বৎসর শুধু পড়েই গিয়েছিলাম কিন্তু নিক নেই নি।

তখন একটা দিন সামু ছাড়া থাকলেই মনে হত না জানি কি মিস করে ফেল্লাম। দেখা যেত, লম্বা সময়ের জন্য অন্যকোন কাজে ব্যাস্ত থাকার দরুন সামুতে আসতে না পারলে একেবারে প্রথম পাতা থেকে শুরু করে একেবারে ১৪-১৫ পাতা পর্যন্ত যেয়ে থামতাম। আর এর মধ্যে কত যে পড়ার মত পোষ্ট পেতাম। আর এখন তো ৩-৪ পাতার পর আর যেতেই ইচ্ছে করেনা। তখন পোষ্টগুলো পড়তেই এত মনোযোগী থাকতাম যে নিজে ব্লগিং করার ইচ্ছেটাও খুব একটা হয়নি। মনে হতো যে এতগুলো পোষ্ট পড়ার সময়ই তো পাই না, তার মধ্যে আবার নিজে ব্লগিং করার সময় কোথায়। খুব মিস্‌ করি সেই সামু। এর মধ্যে অনেকগুলা ব্লগে ঢুঁ মেরেছিলাম কিন্তু কাজ হয়নি। ভালো লাগেনি কোনটাই। কারন সামুর রসের স্বাদ যে পেয়েছে তার কাছে কি আর অন্য কোন ব্লগ ভালো লাগে? তাই তো সামু এখনো টিকে আছে তার অতীত রোমান্থন করে।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৩ ভোর ৫:২৭
২০টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×