somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ দেশে যাওয়ার কথা ছিল কিন্তু হলো না.........জানিনা আর কবেই বা হবে

২৮ শে মে, ২০১৩ ভোর ৫:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ২৮'শে মে, বেশ কিছুদিন ধরেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম টিকিট কাটার পর থেকেই। মনের ভিতর চাপা উত্তেজনা বিরাজ করছিলো। দেশে থেকে আসার পর তিন বৎসর পর প্রথমবার আবার দেশে যাবো। এই অনুভুতি শুধু যারা প্রবাশী বাংলাদেশী তারা ছাড়া অন্যকেউ অনুভব করতে পারবেন বলে মনে হয়না। গত দুটি মাস ধরে অপেক্ষা করছিলাম কিন্তু দেশের পরিস্থিতি নিয়ে বেশ শংকায় ছিলাম বলে টিকিট কনফার্ম করতে পারিনি। খুব ভয়ে ছিলাম যে দেশে যেয়ে ঘুরতে পারবো তো নাকি ঘরেই বসে থাকা লাগবে। এতদিন পরে দেশে যেয়ে যদি ঘরে বসে থাকা লাগে তাহলে এত কষ্ট করে যেয়ে কি লাভ। তাও টিকিট টা কনফার্ম করেই ফেল্‌লাম। হালকা পাতলা শপিংও শুরু করে দিলাম। যদিও বেশ কিছু বাকি ছিলো একেবারে শেষের দিকে করবো ভেবে আর করিনি।

যাই হোক, এখন বাজে সকাল ১১ টা। আমার বাসের টিকেট টাও কাটা হয়ে আছে ঠিক দুপুর ১২.৩০ এর। কথা ছিলো বাসে করে যেয়ে পৌছাঁবো বিকাল ৫ টায় ঐখান থেকে আমার বন্ধু আমাকে তুলে নিবে ৬ টার সময়।ওর বাসায় যেয়ে হালকা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ৯ টার সময় বেরিয়ে যাবো কারন আমার ফ্লাইট ছিলো ০০.১৫। মানে ২৯ তারিখ প্রথম প্রহরে। কিন্তু সব কিছু ঠিকই আছে কিন্তু আমি আর যেতে পারলামনা। নাকি বলা ভালো যেতে দিলোনা আমাকে। এত করে সবাইকে বুঝাতে চাইলাম যে যত যাই হোক, এখন একটু দেশে আসি কিন্তু কেউ আমার কথা শুনলোইনা। এত চিল্লা-চিল্লি করলাম কোন কিছুতেই কাজ হলোনা। আমি শেষ পর্যন্ত বসে ছিলাম চাপা একটা আশা নিয়ে যে হয়তো আমাকে আসতে দিবে কিন্তু না তা আর হলো না। তাই অবশেষে গতকাল টিকিট টা রিফান্ড করে দিলাম। বেশ কিছু টাকা গচ্চা যাবে কিন্তু সেদিকে আমার মন একেবারেই নেই। বার বার মনে হচ্ছে টিকিট'টা কাটা ছিলো যেতে পারতাম কিন্তু যাওয়া হলো না। চাপা অভিমান বুকেই জমে আছে। চিন্তা করছি আর দেশেই যাবো না। একাকী থেকে যাবো সারা জীবন সেই ভালো । আমার সব ব্যাপারগুলোই কেন যেন হ্যাসল হয় বুঝিনা। আল্লাহ্‌র প্রতি কোন অভিযোগ নেই কারন অনেক অনেক মানুষের চেয়েও আল্লাহ্‌ আমাকে অনেক ভালো রেখেছে কিন্তু তারপরেও কিছু ব্যাপারে আমার খুব কষ্ট লাগে।

কালকেও ওতোটা খারাপ লাগেনি। কিন্তু সকাল থেকে যখন মনে হচ্ছে এখন আমার কথা ছিলো একটা হট শাওয়ার দিয়ে শেষ মুহুর্তের রেডী হওয়া তারপরে লাগেজ উঠিয়ে বাস-স্টপে চলে যাওয়া আর সেখানে আমি এখন প্রতিদিন কার রেগুলার রুটিনে চলাফেরা করছি। প্রচন্ড বিরক্ত লাগছে। কত আশা ছিলো ২৯ তারিখ সকাল ১১ টায় শাহজালালে নেমে বাংলাদেশের রং ট দেখবো। কতদিন দেখা হয়নি। তারপরে গাড়ীতে করে বাসায় ফেরার সময় পথের দুই ধারে অনবরত তাকাতে থাকবো আর মিলাতে থাকবো তিন বৎসর আগের বাংলাদেশের সাথে। দেখবো বাসগুলা মানুষে বোঝাই হয়ে এক দিকে কাত হয়ে নিয়ম না মেনেই চলছে। কেউ কেউ হঠাৎ করে রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিচ্ছে। আাবার ভার্সিটি পড়ুয়া মেয়ে-ছেলে গুলা রিকশায় করে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। আবার দেখতাম অগুনতি বাংলার মানুষের মুখ। কেউ গরীব, কেউ ধনী, কেউ স্মার্ট আবার কেউ ক্ষ্যাত, কেউবা সাদা আবার কেউ বা কালো। কেউ আবার ভাব দেখিয়ে দুই হাত শরীর থেকে এক মাইল দুরে রেখে হাটছে। না হলোনা সেইসব দেখা। হলোনা এইবার আমার যাওয়া।

অনেক আগে থেকেই বিশাল লিষ্ট করে রেখেছিলাম কি কি শপিং করবো দেশ থেকে। বিশাল এক লিষ্ট বানিয়েছিলাম। এখানে তো শপিং করতে হয় হিসেব করে। তাও আবার সাইজ, ফিটিংস কোনভাবেই মনমতো হয়না। আর দেশে তো ইচ্ছেমত টেইলরিং করা যায়। তারপরে আবার কোথায় কোথায় খাবো সেটাও ঠিক করে রেখেছিলাম। একেবারে ফার্ষ্ট টার্গেট ছিলো কেএফসি'র ফ্রাইড চিকেন। তারপরে নান্নার বিরিয়ানী সহ আরো বেশ কয়েকটি জায়গা। কারন এখানেতো ইচ্ছেমত সব জায়গায় খেতে পারিনা হালালের জন্য। যদিও গরম নিয়ে একটা টেনশন ছিলো তারপরেও এখনো নাকি ওয়েদার অতোটা গরম হয়নি শুনলাম। তারমধ্যে রেগুলার বৃষ্টি তো বলে হচ্ছেই।

জানিনা কেমন যেন লাগছে। সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। ইচ্ছা করছে খুব ধ্বংসাত্বক কিছু একটা করি। আসলেই আনন্দ মানুষ'কে সৃষ্টির সুখ দেয় আর হতাশা দেয় মানুষ'কে ধ্বংশের সর্বনাশা গান।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৩ ভোর ৫:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×