আবহাওয়া যে ভয়াবহ খারাপ সেটা বুঝার জন্য এখন আর ওয়েদার ফোরকাস্ট দেখার প্রয়োজন নাই। ফোরকাস্ট দেখার টাইম বহুত আগেই পার হয়ে গেছে। মাসাধিক কাল ব্যাপি আকাশের ঘন কালো মেঘ আর অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টি স্পষ্টই জানান দিচ্ছে দৃষ্টির আড়ালের ভয়াবহ দুর্যোগের কথা।
সমস্যা হলো আমরা আমা ব্লগার'রাও কখন যে দুর্যোগে পড়ে যাই সে ভয়ে থাকি। বাতাসে অনেক কথাই ভাসে কিন্তু ঐ যে প্রমান কই প্রমান কই বলার যে এক রোগ সৃষ্টি হয়েছে তাতে এখানেও শুধাই প্রমান প্রমান কই? কেউ তো আর প্রমান দিতে পারেনা। প্রমানের অভাবে ঘটনার সত্যতা নিশ্চিত না হলেও দুরু দুরু বুকের কম্পনও দুরীভুত হয় না।
প্রমান নাই বা পেলাম। কিন্তু নিজের দিব্য দৃষ্টিতে যে অসংগতি দেখি তাতেই তো আবার আতংক ঘিরে ধরে সেই পুরান প্রবাদ থেকে ' যা রটে তার কিছুটা বটে। যাই হোক যদি কিছু হয়েই বা থাকে আমাদের করার কিইবা আছে?
তারপরেও উপযুক্ত কতৃপক্ষের কাছে আকুল আবেদন দীর্ঘ ২ বৎসরের সময়ে অতি কষ্টে লালিত ব্লগ নিকটি'কে কোনমতে ১০ হাজার হিট অতিক্রম করাইয়া নিজেকে ব্লগার জগতের একজন বোলগার প্রমানিত করিতে পারিয়াছি যা আমি কোনক্রমেই হারাইতে চাহিনা। আমার কোন পোষ্ট বা মন্তব্য যদি 'উপযুক্ত কতৃপক্ষের' মধুচন্দ্রিমার ব্যাঘাত ঘটাইয়া থাকে তবে আমাকে যেন সর্তক বার্তা প্রদান করা হয় তাহাতে নিজেকে সংশোধিত করিয়া অতি বাধ্য একজন ব্লগার হিসেবে বলগাইতে থাকিবো। তার পরেও কোনভাবেই যেন আমার এই নিকের কোরবানি না হয় তার প্রতি মহাশয়দের দৃষ্টি আকর্ষন করিলাম।
ইহা কোনক্রমেই একটি ফান পোষ্ট নহে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



