বাংলাদেশ কি ছাগু দিয়া ভইরা গেলো নাকি? ব্লগ আর ফেসবুকে গত ৫ বছরের অভিজ্ঞতা দিয়া যতটুকু বুঝি সেইটা হইলো আম্লীগ যাই করুক চোখে পট্টি বাইন্ধা আম্লীগ'রে সাপোর্ট না করলেই খবর। সাপোর্ট করবানা ভালা কথা, কিন্তু প্রতিবাদ করতেই পারবানা। করলেই তুমি একটা ছাগু। এই ছাগু ত্বত্ত দিয়া ব্লগীয় প্রগতিশীল বাদীরা বাকশালী কায়দায় সাধারন ব্লগারদের একেবারে গলা চাপা দিয়া উপযুক্ত কতৃপক্ষের সহায়তায় বছরের পর বছর মধুচন্দ্রিমা কাটাইছে। যারা জীবনে শিবিরের কোন সভাতে অংশ নেওয়া তো দুরের কথা শিবিরের কোন স্থানীয় পর্যায়ের নেতার নামও জানেনা তারাও কিছু কইলেই শিবির। মানে পুরাই আওয়ামী গুন্ডা চরিত্র। যেই আওয়ামি গুন্ডাগুলা রাস্তায় থাকে ঐগুলার অস্ত্র হইলো চাপাতি, কিছু কইবেন তো চাপাতির কোপ খাইবেন। আর যেগুলা অনলাইনে আইছে ঐগুলার অস্ত্র হইছে ছাগু। ইতিহাস জানার দরকার নাই, কোন রাজনৈতিক জ্ঞানের দরকার নাই, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার দরকার নাই, আন্তর্জাতিক জ্ঞানের দরকার নাই, অর্থনৈতিক স্বাধীনতার ব্যাপারে জানার দরকার নাই, পররাষ্ট্র নীতির ব্যাপারে কোন সম্যক ধারনা পর্যন্ত দরকার নাই, রাষ্ট্রীয় সম্পদের অনুসন্ধানের এবং তা ব্যাবহারের ব্যাপারে কোন চিন্তা ভাবনার দরকার নাই, দেশের সম্যক আইন শৃংখলা পর্যন্ত মানার দরকার নাই তাও আপনি প্রগতিশীল, সুশীল, মুক্তিযুদ্ধের চেতনাধারী একজন সভ্য ভব্য মানুষ কেন? কারন একটাই আপনি ছাগু গালি দিতে খুব সিদ্ধহস্ত। ব্যাপারটা এমন দাড়িয়েছে, আপনি সমাজত্ন্ত্র বুঝেননা কিন্তু কথায় কথায় চে গুয়েভারা এই নামটা উচ্চারন করতে পারঙ্গম আর ফ্যাশনবল জিন্সের সাথে চে'র ছবি সম্বলিত দামি টি-শার্ট পরে বেনসন সিগরেট ফুঁকেন।
আর শাহবাগ'তো মানে পুরাই আগুনের উপর মণ কে মণ ঘি ঢালা শুরু করলো। কিচ্ছু বুঝার দরকার নাই খালি মেকাপ মাইরা একবার শাহবাগে পা রাখো, বিরানী খাও আর ছবি তুইলা ফেসবুকে দাও তুমি হইবা নব প্রজন্মের মুক্তিযুদ্ধা। কি পরিমান নির্লজ্জ ভন্ডামি। যেই মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে আধাপেটা খেয়ে লুঙ্গি পরে প্রবল প্রতাপশালী একটি বাহিনীর সাথে সম্মুখ সমরে যুদ্ধ করেছেন তাদের নিয়ে আপনি স্বার্থ হাসিলের রাজনৈতিক স্টান্টবাজি করেন আর আমাদেরকেও ঐসব সইতে হবে। আর না সইলেই আমরা ছাগু। ২% অথবা ৩% জামাত'কে ছাগু ছাগু করতে করতে সারা বাংলার জনগন'কে ছাগু ট্যাগিং করা হোক তাতেও কোন সমস্যা নেই। আপনাদের দরকার খালি ক্ষমতার রসদন্ডটি। ঐ রস দন্ডটি পেলেই তো অনায়েসে ভুলে থাকা যায় জনগনের মনের আসল খবরটি তখন জাগিয়ে তোলা যায় আরও কোন নব্য বিরিয়ানী চেতনা। আর জনগন যখন একটু সুযোগ পেলেই জবাব দেওয়া শুরু করে তখন'ই আর সহ্য হতে চায় না, গায়ে ফোস্কা পড়ে যায়। শুরু হয় বিশ্বঘাতকের টাইটেল দেওয়া। মনে পড়েনা এদের ঘাড়ে চড়েই ক্ষমতার স্বাদ অস্বাদন করা হচ্ছে। কিন্তু সুখ বেশিদিন সইবে না। মানুষ খালি মুখিয়ে আছে, চান্স পেলেই মুক্তিযুদ্ধের ভন্ড চেতনাধারীদের জবাব দেবার জন্য। বাংলার মানুষ আজ বাধ্য হলে ছাগু হতেও রাজি আছে কিন্তু নিশ্চিত ভাবেই কুত্তা হতে রাজী হতে নয়। কারন গালাগালি-তে কুত্তা শব্দটি ছাগু থেকেও সহস্র বৎসর অগ্রগামী।
শেষ সময় না আসা পর্যন্ত ক্ষমতার রসদ্ন্ড লেহনে কামড়া-কামড়ি'তে ব্যাস্ত থাকো......... আর ও হ্যাঁ হ্যাপি ট্যাগিং কারন আমিও বাংলার মানুষ কোন দলকানা নই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




