আমার মনে হয় পৃথিবীর কারো একা থাকা ঠিক না। মানুষ একা থাকতেও পারে না। চলার পথে কাউকে পাশে থাকার প্রয়োজন সে অনুভব করে। তবু যারা একা থাকে তার হয়ত অনিচ্ছাকৃতভাবে, বা জীবন নিয়ে কোন সমস্যায়, বা যেমন চায় তেমন কাউকে খুঁজে পায় না, বা পেয়েও হারায় এসব নানা বিধ কারনে। আজকাল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া কেউ হয়ত কল্পনাও করা যায় না। অনেক সময় কেউ ভাব দেখায় তার নেই তবু চুপিচুপি কেউ থাকে। আমাকে প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি যদি বলি নাই তবে অনেকে ভাবে মিথ্যা বলি। আবার যদি বলি আছে তখন ভেবে পাইনা মিছেমিছি কাকে দেখাব? অনেকে আবার বলে (যারা স্কুল কলেজে ছিল) ভার্সিটি পড়েও কেউ নাই!!!! ভার্সিটিতে পড়ার সাথে রিলেশন করার কি সম্পর্ক? আমি জানি না। তবু একটা জিনিস আমি বলি আমি ভীরু কিংবা কাপুরুষ না যে কারো সাথে রিলেশনে থাকলে তার সাথে পরিচয় করিয়ে দিতে ভয় পাব। আমি রিলেশনে পড়লে মা তো জানবেই সেই সাথে সবাই জানবে। আমি রিলশনে নাই এর মূল কারন আমি এই বিষয়টা নিয়ে ওভাবে কাউকে বিশ্বাস করতে পারি না বা পারব না দেখে করি না। আবার এটাও মনে হয় মাঝে মাঝে যাদের বিশ্বাস করতে পারব তাদের উপযুক্ত হতে পারব না হয়ত। তাই রিলেশন নিয়ে চিন্তা ভাবনা নিজের বেলায় একদম বাদ। কিন্তু কারো রিলেশন নিয়া কেউ সাজেশন চাইলে তাকে ঠিকই উৎসাহ দেই। কারন আমি মনে করি কারো একা থাকা ঠিক না। সঠিক মানুষটাকে খুঁজে সততার সাথে রিলেশনে জড়ানো উচিত যা সময়ের সাথে যেন ফিকে হয়ে না যায়।
রিলেশন নিয়ে আমার ভাবনা
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন
আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ভূমিকা
মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন
আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন
আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।