অদ্ভুত সেই অনুভূতি সারাখন
কিছু ভেবেও পায় না মন,
অল্প স্পর্শে বেড়ে যাওয়া হৃদস্পন্দন
থাকুক না আর কিছুখন,
থাকুক কিছুখন।
অপলক দৃষ্টিততে সেই চাহুনি
নীরব ভাষায় কিছু কথার ঝলকানি,
কিছু বলতে চেয়েও পারে না এ মন
থাকুক না আর কিছুখন,
থাকুক কিছুখন।
বার বার দুজনের দিকে দেখা
চোখে চোখ পড়লেই মুখ ফিরিয়ে রাখা,
লজ্জা না অভিমান জানে না এ মন
থাকুক না আর কিছুখন,
থাকুক কিছুখন।
হয়ত কিছু ভুল বা সত্যির আলাপন
তবু ব্যকুলতা রয়ে যায় সারাখন,
সে ভালবাসে কি বাসে না জানে না এ মন
তবু থাকুক না আর কিছুখন
থাকুক কিছুখন।
***** আজ আমাদের জাতীয় কবি ও আমার অন্যতম প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী। তাই নিজের এই ক্ষুদ্র প্রয়াসটুকু কাজী নজরুল ইসলামকে উৎস্বর্গ করলাম। *****

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


