তার দুঃখগুলো উবে যাক ভাপ উঠা ধূমায়িত চায়ের সাথে,
পড়ে থাকুক ঈষৎ উষ্ণ এক কাপ চা ।
চারিদিকে নেমে আসুক সবুজের নৈশব্দ ।
সবুজ, কিয়ত নীল আর সাদার ভেলায় ভাসুক সে,
এক কাপ চা হাতে
নৈশব্দের তীর ঘেঁষে!
ঝরে পড়া জলে সময়ের স্তব্ধটা !
ভাসুক,ভাসুক,ভাসুক,
দূর থেকে দূরে, অনেক দূরে ।
আমার ঝাপসা দৃষ্টির সীমা হতে অনেক দূরে ।
জীবনের কোলাহল তারই অপেক্ষায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



