আজ শহুরে পাতা ঝরা দিনে,
কালো চাদরের নীচে মরুর ওমের মিথ্যা অনুভব !
শহুরে পাতা ঝরা সাদাটে শীতল সুখের দিন,
অশরীরিরা নিয়ে এসেছে নরকের উষ্ণতা স্বর্গীয় আচ্ছাদনে।
নির্জনতা পুড়ছে ঠোঁটের ভাঁজে।
হঠাৎ করে কোত্থেকে হুরমুড়িয়ে ঘিরে ধরে
দীর্ঘ শীতের রাত।
উদ্ভ্রান্ত চোখে উত্তর খুঁজি!!!
ধুঁয়ার তুলিতে আকাশের কালো ক্যানভাসে চেতনার অস্পষ্ট ছাই রঙা
ছবি কখন আঁকলাম?
ফূটপাথের পাশে পিচ ঢালা হ্রদের পাশে দাঁড়িয়ে
সময়হীন কালো কাগজে ধূসর সময়
কখন আঁকলাম?
উদ্ভ্রান্ত চোখে উত্তর খুঁজি!!!
শহুরে পাতা ঝরা দিন।
শহুরে পাতা ঝরা রাত।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



