তোমার হাওয়ার মিথ্যে রথে মৃত্যু আমার পরকীয়ার গন্ধ শুঁকে।
যতো যাচ্ছেতাই রোদ চাদরে কাব্যগুলো আঁতকে উঠে সিটকে থাকে চার দেয়ালের শূন্য জুড়ে!
আমার ভেতর বাহির একনাগাড়ে বৃষ্টি ঝরায় তোমার চোখের অথৈ জলে,
তোমার মিথ্যে জলে বৃষ্টি পড়ে সৃষ্টি করে নতুন ভুলের রংগুলোকে।
আমি ডুবতে থাকি, মরতে থাকি, বাঁচতে থাকি তোমার নীলচে-কালো আকাশ জুড়ে।
আমার আকাশ পুড়ে, বাতাস পুড়ে, ভেতর বাহির ডুকরে উঠে কানামাছি-কানামাছি ভোঁ খেলাতে।
তোমার হাওয়ার মিথ্যে রথে মৃত্যু আমার পরকিয়ার গন্ধ শুঁকে…...
ক্লান্ত চোখে চেয়ে থাকা দৃষ্টির প্রখরতায় পুড়ে সকালের সূর্য।পুড়ে আমার মিথ্যা বিশ্বাসের সব জন্ম।বেঁচে থাকা আটকে আছে ভুল শরীরে।বিলীনটার বর্ণিল আগ্রাসনে ভুল জন্মের প্রতি পাতার পৃষ্ঠাগুলোতে পড়ছে সাদা কালো অচেনা ছোপ।তার মাঝে চলে মানুষরূপী গিরগিটির সময়ের ছায়া মঞ্চে আড়াল করার কাঁচা-পাকা অভিনয়।কোন সে মানুষ?আমি, তুমি অথবা সে। নিঃশ্বাসের বুদবুদে ভেজাল অক্সিজেন।সবকিছুর পরও এ রঙ্গমঞ্চ কিন্তু চব্বিশ ঘণ্টাই খোলা।যেকোনো সময় উঁকি মেরে যেকোনো দৃশ্যপটের অঙ্কে নিজেকে লুকিয়ে ফেলা যায়।সত্য শরীরে মিথ্যা অথবা মিথ্যা শরীরে সত্য।
আপনার দৃশ্য কোনটা???
আমার দৃশ্যতে,
“তোমার হাওয়ার মিথ্যে রথে মৃত্যু আমার পরকিয়ার গন্ধ শুঁকে…...”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



