somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাসন

১৩ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোনো এক আলো ঝলমলে বিকেলবেলা এক বিশুদ্ধ মানুষের গল্প শুনতে বেরিয়েছিলাম।হয়তোবা তখন বিকেল ছিলো না,ছিলো বিকেলের ছদ্মবেশে রোদেলা প্রত্যাবর্তিত কালো কোনো রাত যা অনন্তকাল জন্য বন্দিত্ব বরণ করে নিয়েছিল চার দেয়ালের ছাদহীন কোনো এক পাথুরে ঘরে।কিছুটা বিকেল অথবা রোদেলা রাত শার্টের বুকপকেটে নিয়ে বেরিয়ে পরলাম মানুষটির গল্প শুনতে।কিন্তু গল্প শোনার আগেতো তাকে খুঁজে পেতে হবে। শুরু হল খোঁজ।বুকপকেটে তখনও কিছুটা বিকেল অথবা রোদেলা রাত।ঠিক ঐ সময়ে বিশুদ্ধতা আমার কাছে মানুষের কপট বাহ্যিকতার ম্লান অনুভুতির এক সরব আখ্যান।সবকিছুরপরও চললো এক রক্তপাতহীন ব্যাবচ্ছেদ............।

“গোধূলির লালে লালে
লাল ঝরে সাদা নীল থেকে!
উড়ে যাওয়া নাম না জানা পাখির কলরবে নিশ্চুপ আঁধার
জাঁকিয়ে বসে তেপান্তরের সুদূর বনে।”

আর এসবের মাঝে এক বিশুদ্ধ মানুষ এবং তার গল্পের খোঁজ তখনও চলছিলো। বুকপকেটে রাখা বিকেল তখন কিছুটা ফিকে আর রাতটু্কু তখনও কিছুটা রোদ ধরে রেখেছে।আমি এক বিশুদ্ধ মানুষের গল্প শুনতে বেরিয়েছিলাম, যেখানে............

“যোদ্ধা স্পারটানদের কলিজা ছেঁড়া সদম্ভ কান্নার রোল,
ছড়িয়ে দেবে না পড়ে থাকা শিশিরে লাল হয়ে ওঠার
ভিতীর স্রোত।
ধূসর পিরামিডের দেয়াল বেয়ে পরা অদৃশ্য জলে,
মিশে যায় আমাদের অধুনা শহুরে বোতলজাত বিশুদ্ধ পানি।
বর্তমান আষ্টেপৃষ্ঠে ঢেকে ফেলে অতীতকে,
কোন এক অদ্ভুত নিয়মে কালের অপলাপ তোমার চোখে।“

যদিওবা তখন বুকপকেটে রাখা বিকেল হয়ে গিয়েছে সন্ধ্যা আর রোদেলা রাতের শুধু কালোটুকু ছেঁকে ধরেছে আমায়, রোদ নিয়েছে বিদায়। তারপরও গল্পের খোঁজ কিন্তু তখনও চলছিলো............

“এবড়ো-থেবড়ো ভেতরের জমিনে
জুম চাষ কোনো এক পাহাড়ির।
সব বর্তমানকে ছুঁড়ে ফেলে,
কাল মেঘে সুবুজের পত্তন।
অধুনা সাদা বোর্ডে,
হায়ারওগ্লিফিকসের আঁকিবুঁকি।“

শেষ দিকে এসে গল্পের খোঁজটা বড়ো বেশী এলোমেলো হয়ে উঠে। কখনো শব্দ হারায়, কখনো ছবিগূলো।
বুকপকেটে বিকেল অথবা রোদেলা রাত যাই ছিলো তা তখন নির্বাসিত। হাজার রঙের তুমি আমাকে বিশুদ্ধ মানুষের গল্প খুঁজে পেতে দেয়না। কিনারায় এসে গল্প হারায় আমাতে, গল্প হারায় তোমাতে..................

“কিছু মানুষ হোক রং,
কিছু সময় হোক পথ,
ঝি-জোনাকির সবুজ আলোয় একান্ত কিছুক্ষণ!”

আর এভাবেই প্রতিবার গল্প হারায়,মানুষ হারায়।এভাবেই প্রতিবার অন্ধকার গলি-ঘুপচি থেকে ধীরে ধীরে স্মিত হাস্যে বেরিয়ে আসে আমার নির্বাসিত দিন আর আবেশিত রাতগুলি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×