শহরে অন্ধ আগন্তুক ;
ফিকে হওয়া সময়ের হাত ধরে হেঁটে চলে ধুলো পড়া উপন্যাসের পৃষ্ঠা জুড়ে ।
তবে কি এ শহরই ভুলে যাওয়া উপন্যাস.........
প্রশ্ন জাগে ???
রথি মহারথিদের সাদা কালোয় হতাশার রোমন্থন :
আগুন্তক তুমি কী আমি নাকি আমরা???
পরিশেষে যাপন হয়তো তুমিই জয়ী হলে !
আগুন্তক তবে নিয়ে যাও জীবন,
নিয়ে যাও তোমার আমাদের আমিকে ,
পড়ে থাক বোধহীন যাপন আধুনিক রগরগে উপন্যাসের রঙিন প্রচ্ছদে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



