somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৯ শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে ‪কোল্লাপাথর‬ স্মৃতি সৌধ

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সর্বপ্রথম এই বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ ও চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ৩নং সেক্টরের গেরিলা উপদেষ্টা লুত্ফুল হাই সাচ্চু এবং ব্রাহ্মণবাড়িয়ার মহকুমা প্রশাসক এস.এম. রেজা। মহকুমা প্রশাসকের উদ্যোগে প্রত্যেক কবরে বীর মুক্তিযোদ্ধাদের নামের ফলক ও চিহ্ন লিখে দেয়া হয় এবং কবরস্থানটির সার্বিক সংস্কার সাধন করা হয়। ১৯৮০ সালের দিকে তত্কালীন মহকুমা প্রশাসক রেজা-ই-রশীদ যৌথ উদ্যোগে সেখানে একটি কাঠের রেস্ট হাউজ তৈরি করেন।

কসবা উপজেলার সীমান্তবর্তী রেল স্টেশন সালদানদী। স্টেশন থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে টিলার উপর একটি তোরণের গায়ে লেখা ‘শহীদ সরণি’। এখানে রয়েছে রণাঙ্গনে শহীদ ৪৯ জন মুক্তিযোদ্ধার সমাধি। মহান স্বাধীনতা যুদ্ধে কোল্লাপাথর ২নং সেক্টরের মন্দবাগ সাব-সেক্টরের কমান্ডার ছিলেন ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা ও পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল এমএ গাফফার।

তাঁর অধীনে যুদ্ধ করে দেশের স্বাধীনতার জন্য প্রাণোত্সর্গ করা ৪৯ বীর মুক্তিযোদ্ধাকে কোল্ল­­াপাথরের একটি ছোট্ট টিলায় সমাহিত করা হয়েছে। অপর ১২ মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়েছে লক্ষ্মীপুরে। সীমান্ত এলাকায় রণাঙ্গনে শাহাদাত্ বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের লাশ সংগ্রহ করে স্থানীয় জনসাধারণের উদ্যোগে আবদুল করিমের পিতা আবদুল মান্নান তার নিজস্ব মালিকাধীন টিলায় সমাহিত করেন। পরবর্তীতে তিনি স্মৃতিসৌধের জন্য ৬৫ শতাংশ জমি দান করেন। এখানেই নির্মিত হয় স্মৃতিসৌধ।

স্বাধীনতা সংগ্রামের ৯ মাসের যুদ্ধে জীবন উত্সর্গকারী যাদেরকে কোল্ল­াপাথরে শহীদ স্মৃতি সৌধে সমাহিত করা হয়েছে
কোল্লাপাথরে বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে সরকারি বা রাজনৈতিক দলের কোন কর্মসূচি না থাকলেও স্থানীয় এলাকাবাসী তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভুলেন না। মহান স্বাধীনতা ও বিজয় দিবসে শহীদদের আত্মীয়-স্বজনদের আগমন ঘটে এখানে। শহীদদের স্মৃতিকে স্মরণীয় করতে এখানে নির্মিত হয়েছে একটি স্মৃতিসৌধ ও একটি মসজিদ। দর্শনার্থীদের সুবিধার্থে এখানে গড়ে তোলা হয়েছে রেস্টহাউজ, বাঁধানো পুকুর ঘাট, নিরাপত্তা দেয়াল। সমাধিস্থলকে ঘিরে দিন দিন বাড়ছে দর্শনার্থীদের আগমন।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

×