somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরাচারী সেনা শাসক এরশাদের ফাঁসি চাই

২৬ শে আগস্ট, ২০১০ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিরিশ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের মর্যাদা পেতে সক্ষম হয়েছি। দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মক্তিযুদ্ধারা তাদের জীবন বাজি রেখে পাক হানাদারদের এদেশ থেকে তাড়িয়ে ছিলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে। কিন্তু স্বাধীনতার কিছু কাল যেতে না যেতেই পরাজিত শক্তি জাতির জনককে হত্যার মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেয়। তারা বন্দুকের মুখে সামরিক শাসন জারি করে। পরে তারা তাদের অবৈধ কর্মকান্ডেক সংবিধান সংশোধনের মাধ্যেম বৈধতা প্রদান করে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতি সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের হাইকোর্ট বিভাগ আজ তার এক রায়ে স্বৈরাচারী সামরিক একনায়ক জেনারেল এরশাদের ক্ষমতা দখল এবং পরবর্তীকালে সংবিধান সংশোধন করে তার অবৈধ কর্মকান্ডের বৈধতা প্রদান করাকে সম্পূর্ণ বেআইনী এবং অবৈধ ঘোষণা করেছে। এবং স্বৈরাচারী এরশাদকে ক্ষমতার জবর দখলকারী হিসেবে ঘোষণা করেছে। এহেন কর্মকান্ডের জন্য তাকে অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত করেছে। আর এজন্য তাকে শাস্তি দেয়ার বিষয়টি সরকারের উপর ছেড়ে দেয়া হয়েছে।
বর্তমান সরকারকে এদেশের জনগণ গণতন্ত্রের পক্ষের শক্তি বিবেচনা করে ক্ষমতায় বসিয়েছে। আপামর জনসাধারন বিশ্বাস করে যে মহাজোট সরকার গণতন্ত্রেক প্রাতিষ্ঠানিক রুপ দেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সকল কর্মকান্ডের মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্রের চেতনাকে সুসংহত করা।
আদালত যেহেতু এরশাদের সামরিক ক্ষমতা গ্রহনকে জবর দখল বলেছে এবং তার শাসনকে বৈধতাদানকারী সংবিধানের সপ্তম সংশোধনীকে বেআইনী এবং অবৈধ বলে রায় দিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করেছে । সেহেতু একমাত্র জীবিত স্বৈরশাসক হিসেবেতাকে বিচারের মাধ্যমে ফাসি দিয়ে ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যাতে করে ভবিষ্যতে কেউ গণতন্ত্র হত্যার চেষ্টার আগে পুর্ববর্তীদের পরিনামের কথা বিবেচনা করে শিক্ষা গ্রহণ করতে পারে।
আর এতে দেশের শান্তিকামী গণতন্ত্র প্রেমী জনগণ স্বস্তির নিশ্বাস নেয়ার পাশাপাশি লাখো শহীদের আত্না শান্তি পাবে। সেসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×