somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যান্ড অব অপরচুনিটি

১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ..
বলা হয়ে থাকে ল্যান্ড অব অপরচুনিটি।
গভর্নমেন্ট থেকে শুরু করে ইয়ুথ ফোরামগুলো সবাই আপনাকে উদ্যোক্তা হতে বলবে। আপনিও অনার্স পাস করে শুরু করবেন লাখ টাকা ইনভেষ্টে আপনার পদযাত্রা। অতঃপর আসল চেহারাটা টের পাবেন। সবাই আপনাকে পুশ করবে উদ্যোক্তা হতে, অথচ কোন ষ্ট্রাকচার নেই এ দেশে উদ্যোক্তাদের।

তারা বলে থাকেন উদ্দেশ্য ঠিক থাকলে নাকি ইনভেষ্টর নিজে এসে আপনাকে ফান্ড দিবে। আশেপাশের উদ্যোক্তা ভাই-বোনদের একটু জিজ্ঞেস করে আসুনতো কথাটা কতটুকু সত্য!

এদেশে তরুন উদ্যোক্তারা জানেনা কিভাবে একটা বিজনেস প্লান বানাতে হয়, কিভাবে সোয়াট এনালাইসিস করতে হয়। কারন তাদেরকে এই শিক্ষাটা দেয়া হয়নি। অপরদিকে ইনভেষ্টররা নাকি ইনভেষ্ট করার মত জায়গা খুজে পাচ্ছেন না, পকেটে টাকা নিয়ে বসে আছেন, টাকা নাকি পচেও যাচ্ছে তবুও ভাল কোন উদ্যোগ পাচ্ছে না। সরকার কোটি কোটি টাকা খরচ করে এক্সপো করে, বিভিন্ন সংস্থাগুলো নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করে। বলি তাদের এই কোটি টাকা থেকে কয়েক লক্ষ টাকা দিয়ে এমন একটা প্লাটফর্ম কি করা যায় না উদ্যোক্তাদের জন্যে যার মাধ্যমে উদ্যোক্তাদের ফান্ড অপরদিকে ইনভেষ্টরদের ইনভেষ্ট করার মত স্কোপ তৈরি হয়ে যায়!

উদ্যোক্তা...আহ, নামটা শুনতেই কতটা ভাল লাগে, প্রান জুড়িয়ে যায়। মানুষ ৮ ঘন্টা অফিস আর ৬ঘন্টা ঢাকার জ্যামে বসে পার করে ঘরে এসে মেজাজ খিটখিটে থাকার চেয়ে নিজের কাজ নিজে কিছু একটা করতে চায়, কিন্তু অই পর্যন্তই...

কারন বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশটা নাকি ল্যান্ড অব অপরচুনিটি। অথচ সে দেশটার কোন ষ্ট্রাকচারই নাই, কোন কাঠামোগত পদ্ধতি নাই। উদ্যোক্তা, উদ্যোক্তা...বুলশিট.....পিকাবুর মত ই-কমার্স নাকি ফান্ডের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে অনার্স পড়ুয়া সিএসই-বিবিএর স্বপ্নবাজরা স্বপ্ন দেখে উদ্যোক্তা হওয়ার।

হতে থাকুন...বাসায় আগেভাগে জানিয়ে রাখুন আগামী ৫-৭ বছর যেন আপনাকে টাকা-পয়সার জন্যে বিরক্ত না করে।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৯ সকাল ৯:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×