somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইশটাটাস

১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ছোটবেলায় একসাথে পড়াশুনা করতাম মামুন নামের এক ছেলের সাথে। ক্লাস এইট পর্যন্ত সম্ভবত একসাথে পড়েছিলাম। পরীক্ষায় ফেল করার কারনে ক্লাস নাইনে উঠতে পারেনি। পরবর্তীতে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কিনা জানিনা।
সর্বশেষবার যখন এলাকায় গেলাম, কি যেন মনে করে গ্রামের বাড়িতে গেলাম একদিন। ভাগ্যক্রমে প্রায় ৭-৮বছর পর দেখা হয়ে গেল সেই মামুনের সাথে। জানতে পারলাম কৃষিকাজ করে। মরিচ, আলু, সবুজ সবজি, মাছ চাষ, হাসের ফার্ম ইত্যাদি।
কথায় কথায় এক প্রসঙ্গে আমায় বলল, আমায় একটা চাকরী ম্যানেজ করে দিতে পারবি ঢাকাতে?
মুখের উপর কিভাবে বলি যে চাকরীর অবস্থা কি ঢাকায়, তাই বললাম আচ্ছা আমি খুজে দেখবো।

কিছুক্ষণ পর ওর কাছে জানতে চাইলাম এইসব থেকে প্রতিমাসে কত আসে তোর?
প্রথমে হেসে বলল, হয় আরকি কোনভাবে। পরে জোরাজুরির পর জানতে পারলাম প্রতিমাসে তার প্রায় ২৫-৩৫হাজার টাকার মত আয় হয়। এ কথা শুনে আমার বুকে অদ্ভুত একটা টান লাগলো, চমকে যাওয়ার মত। গ্রামের ছেলে ক্লাস এইট পাশ (সম্ভবত), প্রতি মাসে আয় করে গড়ে ৩০হাজার টাকা। অপরদিকে রাজধানীর প্রাইভেট কোন এক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স গ্রাডুয়েট সম্পন্ন করে ৮ ঘন্টা জব আর ৬ঘন্টা জ্যামে বলি দিয়ে জীবন ত্যাজপাতা করা কোন এক যুবকের মাসিক আয় ২০হাজার টাকাও না।
আমি অবাক হয়ে জানতে চাইলাম তাহলে তুই জব করবি কেন তবে? জবাব দিল, কৃষিকাজ করে আর হয়? একটা ইশটাটাস লাগে না! চাকরী বাকরি না করলে সম্মান পাওয়া যায়!

আমি চুপ করে মাথা নাড়ালাম। এরপর ঘুরে ঘুরে ওর খামার-ক্ষেত দেখতে লাগলাম আর মনে মনে আওড়াতে থাকলাম ইশটাটাসের *** **
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:১৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×