USE ME
২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চিত্রঃ বিডিনিউজ২৪.কমলঞ্চের একটা কাহিনি মনে পড়ে গেল। তখন রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলানো নিয়ে বেশ সিরিয়াস ছিলাম। একটা বোতল বা ময়লা নিয়ে সারা রাস্তা হেটে বাসা পর্যন্ত এসেছি তবুও রাস্তায় ময়লা ফেলিনি।
তো একদিন এমন পরিস্থিতিতে ময়লা হাতে ঘুরতে ঘুরতে লঞ্চে উঠলাম। পানিতে ময়লা ফেলে পানির পরিবেশ দুষন করা যাবেনা এমন মনোভাব নিয়ে ময়লার ঝুড়ি খুজতে লাগলাম। খুব সুন্দর করে 'আমাকে ব্যবহার করুন' বা 'USE ME' লেখা নীল রঙের একটি ময়লার বক্সে ময়লাটা ফেললাম। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরদিন সকালে একটু লেইটে ঘুম থেকে উঠে নিচে নামলাম। দেখলাম লঞ্চে কর্তব্যরত এক ভদ্রলোক আমাকে ব্যবহার করুন' বা 'USE ME' লেখা নীল রঙের ময়লার বক্সটি উপুড় করে সব ময়লাগুলো নদীতেই ফেলে দিলেন। আমি হা করে কিছুক্ষন তাকিয়ে রইলাম আর ওই ভদ্রলোক পানের জাবর কাটতে কাটতে আমার দিকে হাসি দিয়ে যাচ্ছিলেন।
অতঃপর আমার ময়লা রহস্য অভিজান এখানেই শেষ হল। মনে মনে অংক কষলাম শহরের আশে পাশে যত আবর্জনার স্তুপ আছে সেখানে ময়লা ফেলানোর দরকার নেই। কারন সেখানে ময়লা ফেললে সেই ময়লা গিয়ে নদীতেই ফিরে আসে। শুধু শুধু পৌরসভার একজন কর্মীকে কষ্ট দিয়ে লাভ কি? এর থেকে নিজে একটু কষ্ট করে ময়লাগুলো নদীতে ফেলাটা ভাল কাজ নয় কি!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন