somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী
বিষয়ঃ কয়লা আমদানি প্রসঙ্গে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, গণতন্ত্রের আদর্শে বিশ্বাসী অগ্রসৈনিক, জনগণের নেত্রী, বাংলাদেশের তিন তিন বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন, দেশনেত্রী শেখ হাসিনার কাছে “কয়লা আমদানি বিষয়ক” একটি আকুল আবেদন
আমাদের বন্ধু রাষ্ট্র ভারত যে কয়লা রপ্তানি করছেনা এটা কি আপনি জানেন ? হয়তো জানেন- অথবা জানেন না !!!
বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাননীয় বাণিজ্য মন্ত্রী তোফায়েল সাহেব কি জানেন না, যে প্রতি বছর কয়লা আমদানিতে সরকার শত শত কোটি টাকা রাজস্ব পেয়ে থাকেন। বাংলাদেশে আমদানিকৃত কয়লার ৯০% ভাগই ভারত থেকে আনা হয়। যাহার বেশিরভাগই ব্রিক ফিল্ডের ইট পোড়ানোর কাজে ব্যাবহৃত হয়ে থাকে। ইট তৈরির মৌসুমে লক্ষ লক্ষ টন কয়লা বাংলাদেশের ইট ভাটাগুলোতে প্রয়োজন হয়। যাহার ৮০% ভাগ কয়লা সিলেটের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে প্রবেশ করে। এতে সিলেটের ও দেশের বিভিন্ন কয়লা ব্যাবসায়ীরা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেন এবং শত শত কোটি টাকা সরকারকে রাজস্ব প্রদান করে থাকেন। কিন্ত বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের অনভিজ্ঞতা ও অবহেলার কারণে কয়লা ব্যাবসায়ী ও ইট ভাটার মালিকদের বিরাট ক্ষতি গুণতে হচ্ছে, যার কারণে দেশের উন্নয়ন মূলক কর্মকান্ড স্থবির ও ইটের (BRICKS) সাথে সংশ্লিষ্ট প্রায় ৫০ থেকে ৮০ প্রকারের ব্যাবসা বাণিজ্য যেমন রড, সিমেন্ট, টিন, রঙ, টাইলস, ইলেকট্রিক্যাল পণ্যসহ অন্যান্য দ্রব্যাদি ও ঘর-বাড়ি তৈরির সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যাবসা বাণিজ্যে প্রভাব পড়ছে ও সরকার হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং হবে।
মাননীয় বাণিজ্য মন্ত্রীর কি এই বিষয়ের উপর নজর দেওয়ার কোন সময় নেই !!! বাণিজ্যমন্ত্রীর এহেন কার্যকলাপে মনে হচ্ছে, উনি উনার স্বার্থসিদ্ধি হাসিলের লক্ষে আছেন। যাহা সাধারণ জনগণও বুঝেন।
ভারত কয়লা রপ্তানি করছেনা। এতে ইট ভাটার মালিকদের ক্ষতি তো হচ্ছেই, সাথে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে কয়েক লক্ষ মৌসুমি শ্রমিক এবং তাঁদের পরিবার পরিজন।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই যে, দেশ ও জাতির স্বার্থে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস থেকে রক্ষার্থে, উপরোক্ত বিষয়ের উপর সুনজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো।

ইতি,
একজন প্রবাসী ক্ষুদ্র বিনিয়োগকারী।

মূল লেখার লিংকঃ Click This Link

ফেসবুক লিংকঃ Click This Link

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×