somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষায় আছি তার বেঁচে ওঠার !

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসার সম্পর্কের মায়াবী গাছটাতে ভালোলাগা / ভালোবাসা আর খুনসুটির মত

পানি নিয়মিত দিয়ে আমি সেই ভালোবাসার সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম !

আর তাই তো ঝগড়া- ঝাটি/ মান-অভিমান/ এর মত আগাছাগুলিকে

নিয়মিত ছাটাই করতাম সুনিপুণ ভাবে, সব কিছু ভুলে গিয়ে!

অহেতুক সন্দেহের বিষ থেকে তাকে বাঁচিয়ে রাখতে সবরকম চেষ্টাই আমি করেছি !

আর তাই মায়া-মমতার মত সার দিয়ে তাকে দিন দিন প্রসারিত করতে চেয়েছি!

জানিস তো, ভালোবাসার ক্ষেত্রে শ্রদ্ধাবোধ,পারস্পরিক বোঝাপড়াটা খুব বেশি জরুরী !

তোর এটা ভাল লাগে না/ওটা ভাল লাগে না/ আমার কথা শুনিস না/ আমাকে বুঝিস না

এইসব মন্দ থেকে বেড়িয়ে ছোট্ট একটা ভালোলাগার কিছু বের করে প্রতিদিন আমি ভালোবাসার চর্চা করতাম !

নইলে তাকে বাঁচাতাম কিভাবে বল ? সম্পর্কের মূলটাই তো এখানে!

সবুজ সবুজ ভালোবাসার সম্পর্কের সেই গাছটা এতটাই সজিব হয়েছিলো যে

মাঝে মাঝে নিজের-ই নজর লেগে যায় কি না এই ভেবে সেই নজর থেকে বাঁচতে গাছটাকে আগলে রাখতাম!

কখন গাছে লাল টুকটুকে ফুল ফুটবে আমি সেই স্বপ্নে বিভোর ছিলাম!

প্রতিদিন দেখি আমার সম্পর্কের গাছটাকে! ফিস ফিস করে বলতাম-কবে ফুল ফুটবে?

ভেবেছিলাম একদিন সেই গাছে ফুল ফুটে আমাকে চমকে দিবে কিন্তু দেয়নি!

একদিন চুপিচুপি গাছের খুব কাছে গিয়ে ডালপালাগুলোকে আঁকড়ে ধরে বললাম- কবে ফুল ফুটবে?

আমাকে হতাশ করে দিয়ে গাছ বলল- আমি জানি না কিংবা ধরে নিতে পারো- কখনোই না!আমি থমকে গেলাম---!

তারপর গাছটা ঝিমিয়ে গেলো! ডাল/পালা গুলো কেমন পাতা শুন্য হয়ে গেলো!

দেখলে মনে হবে মরা কোন গাছ! যাকে এখুনি উপড়ে ফেলা দরকার! কিন্তু আমি ফেলিনি!

আজও প্রতিদিন সেই গাছে একটু একটু করে মায়া/মমতা/ ভালোবাসার পানি ঢালি --!

অপেক্ষায় আছি তার বেঁচে ওঠার ! কবে আবার সেই গাছে একটু একটু করে মায়া/ মমতা/ ভালোবাসা

নামক কচি পাতার দেখা পাওয়া যাবে----!

কবে খুনসুটির সবুজ পাতার সমারহে সজিব হয়ে ঊঠবে?

কবে ফুল ফুটবে?


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×