চিটিং ও জন্মদিন!
২৮ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত বছর চিটিং করে ভুলোমনা তোর সাথে অভিমানী এই আমি জন্মদিনের প্রথম প্রহর ঠিক ঠিক একাকী কাটিয়েছি! অথচ ভুলোমনা তুই একটুও টের -ই পাস নি! অভিমানী আমি কষ্ট পেয়েছি তবুও বলিনি...! চুপি চুপি তোর সাথেই জন্মদিনের প্রথম প্রহর কাটিয়েছি-! আমি- ই মেসেজ দিয়েছি ...! তোকে ভেবেছি-
আর এটাকেই আমার জন্মদিনের পরম পাওয়া ভেবে মেনে নিয়েছিলাম ... !
আর তুই হারামি পরের দিন-ই চিটিং করে একদম জন্মদিনের শেষ প্রহরে আমাকে শুভেচ্ছা দিয়েছিস...! মনে হচ্ছিলো -তোকে ধরে মারি... ! আবার বলেছিলি- “ একটু- আধটু চিটিং করার মজাই আলাদা”!
অবশেষে তুই হারামী-ই আবার বলেছিলি- তুই এসে আমার জন্মদিনের পার্টি করবি, সেদিন আমরা এক সাথে দুজনের জন্মদিন পালন করবো ...! আমি ভাবিনি এটাও চিটিং হবে...!
একটু -আধটু চিটিং এর মজাই না কি আলাদা...অথচ দেখ- আজ তুই আমি আমরা কেউ-ই চিটিং করে কিছুই করলাম না! বরাবরের মতই তুই ভুলে গিয়েছিস আর আমি ইচ্ছে থাকলেও চিটিং করে তোর সাথে জন্মদিনের প্রথম প্রহর কাটাতে পারলাম না......!
জানি তুই-আমি আমরা কেউই হয়তো আর কোনদিন এভাবে চিটিং করতে কাছে আসবো না......।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন