তুই না কি তোর জন্মদিনের শ্রেষ্ঠ গিফট পেয়েই গেছিস -!
কেউ যখন বলেই ফেলে সে তার জীবনের শ্রেষ্ঠ গিফট পেয়েই গেছে
তখন তাকে কি দেয়া যায় বল তো ...?
এক বৃষ্টি ভেজা রাতে তুই আমি এক হয়েছিলাম! তুই যে কতটা বাউন্ডুলে আর একরোখা বদমাশ/ তোকে ভালোবেসে বেঁধে রাখা কিংবা আগলে রাখাটা যে কত কষ্টের হবে তা তোকে ভালোবাসার আগ মুহূর্ত পর্যন্ত বুঝতে পারিনি! আমাকে কষ্ট দিয়ে তুই যেন এক প্রকার সুখ পেতিস! আমাকে দৌড়ের উপরে রেখে মজা করতিস! ইচ্ছে করে কথা বলতিস না, অপেক্ষায় বসিয়ে রাখতিস, ফোন করতিস না দিনের পর দিন, মেসেজ দিলে রিপ্লাই নাই, আরও কত কি! আর আমি পাগলী তোকে এতটাই ভালবেসেছিলাম যে সব কিছু মেনে নিয়েই তোর ছবি দেখে, দু/একটা মেসেজ পড়ে/ রেকর্ড করা কথাগুলো শুনে নিজেকে সামলাতাম, মাঝে মাঝে অভিমান করতাম, গাল ফুলিয়ে বসে থাকতাম আর তুই সেটা নিয়েও আমাকে খ্যাপাতি! হুট করেই তোর ফোন কিংবা মেসেজ পেলে আমি কথা বলতে ভুলে যেতাম- শুধু হু/ বল এই দুই শব্দই মুখ থেকে তখন বের হত- আর তুই বলতিস- কি রে এখন মুখে কথা নেই যে? খুব তো অভিযোগ করতিস! তারপর আসতে আসতে কলকলিয়ে ঊঠতাম!
তারপর কি যে হলো- তুই চলে গেলি! আর আমি আগের মতই তোকে ভেবে বসে থাকি! প্রতিদিন তোর জন্য প্রার্থনা করি! এখনো বিশ্বাস করি তুই ফিরে আসবি তোর সব সমস্যার সমাধান করে!
আজ তোর জন্মদিন পাগলা! জানিস তুই, এই দিনটা আমার কাছে কতটা আনন্দের আবার কতটা কষ্টের ? জানিস না! আজ ভাবছি তোর কথা মত গিফট না কিনে টাকা জমিয়ে ভুল করেছি! যদি গিফট কিনে জমাতাম তাহলে আজ হয়ত সেই গিফটগুলো হাতে নিয়ে তোকে অনেক কাছে অনুভব করতে পারতাম!
জানি, শত শত শুভেচ্ছা, গিফটের ভিড়ে আর প্রিয় মানুষের ভালোবাসার মাঝে আমার শুভ কামনাটুকু তোর কাছে পৌঁছাবে না......।
তবুও ---- তোকে ভেবে শুধু শুভ কামনাই করতে পারি দূর থেকে -!
“ শুভ জন্মদিন পাগলা”!
তোকে ভেবে কেউ একজন তোর জন্মদিন পালন করছে এটা মনে করিস- বুদ্ধু!
ভালো থাকিস সব সময় ...”অনেক ভালো”!
আজও তোকে এত্ত এত্ত ভালবাসি পাগলা !
মিস করছি তোকে, তুই ও কি...?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




