মেয়েটির ভীষণ ইচ্ছে করে... ছেলেটাকে লাল/ কালো চেকের শার্ট আর কালো প্যান্ট/ নীল জিন্সে সামনে দাঁড়িয়ে আছে এমনটা দেখতে... কিংবা ঘাসের উপর পাশাপাশি বসে থাকতে ... বাতাসে ছেলেটির চুল উড়াবে... কিংবা মেয়েটি ইচ্ছে করেই ছেলেটির চুল এলোমেলো করে দেবে... ! মাঝে মাঝে মেয়েটির ইচ্ছে করে ছেলেটির মাথায় এক বালতি পানি ঢেলে দিতে... এরপর দৌড়ে পলায়ন... ছেলেটি ছুটবে মেয়েটির পিছু পিছু... তার ওড়না বা শাড়ির আঁচলের খোঁজে ...। দৌড়াতে দৌড়াতে ... একসময় মেয়েটি নিজেই হাঁপিয়ে গিয়ে বসে পড়বে হাঁটু মুড়ে ... আর ছেলেটি পরম মমতায় কাছে এসে বলবে... কে বলেছে এভাবে দৌড়াতে ...? আমি কি মারবো তোকে ? মেয়েটি অবাক হয়ে তাকিয়ে থেকে নিজ থেকেই ওড়নার এক প্রান্ত/ শাড়ির আঁচল ছেলেটির দিকে এগিয়ে দিবে... ছেলেটি মুচকি হেসে বলবে- এত মায়া তো পানি দিয়েছিলি কেন রে হারামী...? মুছবো না ... মুছবো না... জ্বর আসুক... তখন তোকেই তো সেবা করতে হবে আমার... আমি এই চান্স মিস করবো না রে পাগলী...! বলেই হো হো করে হেসে ঊঠবে... মেয়েটি রেগে গিয়ে ছেলেটির চুলগুলো আরো বেশি এলোমেলো করে দিয়ে... নিজেই মাথার পানি মুছে দিবে... এরপর পার্স থেকে চিরুনি বের করে নিজেই ছেলেটির চুল আঁচড়ে দিবে... ছেলেটি হাসতে হাসতে শেষ ... মেয়েটি আরো রেগে গিয়ে... ঊঠে চলে যাবে... ছেলেটি মুগ্ধতায় তাকিয়ে থাকবে মেয়েটির পাগলামী দেখে... ! মেয়েটির ইচ্ছে করে - ইচ্ছে করেই মাঝ রাতে ভয় পেয়ে ছেলেটিকে মেসেজ দিতে... যেন ফিরতি মেসেজে ছেলেটি লিখে- এইতো আমি আছি পাশে... ভয় কিসের? মেয়েটির ইচ্ছে করে অকারনেই ছেলেটিকে ভেবে ভেবে কেঁদে ভাসাতে যাতে ছেলেটি এসে বারবার বলে- এভাবে বাচ্চাদের মত কাঁদিস কেন রে হারামী...? আমার কষ্ট হয় জানিস না...? মেয়েটি ঘুমের ঘোরে... আবোল- তাবোল কথা আর ভাবনার মাঝে ভালবাসি ভালবাসি বলে চিৎকার করতে চায়... যাতে তা শুনতে পেয়ে ছেলেটি মেয়েটির কানের পাশে মুখ নিয়ে বলে- ভালবাসি... ভালবাসি... তুই কি আমার সব হবি...? মেয়েটির আর একটি ভয়ঙ্কর ইচ্ছে আছে- মেয়েটি চায় সে টুপ করে চোখ বন্ধ করার আগে... ছেলেটির থমকে যাওয়া অবাক দৃষ্টি খুব কাছে থেকে দেখতে...!
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৬

আমাদের এলাকার এক কসাই একটা উট এনেছে।
উট নিয়ে তার লাফালাফির শেষ নেই। খলিল কসাইয়ের চেয়ে বেশি লাফালাফি করছে ইউটুবাররা। ইউটুবাররা নিজেদের সাংবাদিক ভাবতে শুরু করেছে। প্রচন্ড ছেচড়া... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!

সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন
হঠাৎ কেন ঢাকায় র প্রধান?

দিল্লী দখল ঠেকাতে ঢাকায় চলে এলেন র প্রধান!
হ্যাঁ, ঠিকই শুনলেন। ক'দিন ঐ র্যাডিসন ব্লুতে বসে অনেকের হাতে-পায়ে ধরলেন; বললেন, "তোমরা প্লিজ দিল্লী আক্রমণ করো না। আমাদের মিসাইল, অস্ত্র সব... ...বাকিটুকু পড়ুন
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।