>> ঈদের দিন সাত সকালে (অন্যদিন বেলা ১২টার আগে কেউ ওঠে কি না সন্দেহ আছে) ঘুম থেকে উঠে, ফ্রেশ হয়ে, পাজামা/পাঞ্জাবি পড়ে ফ্যাশুন করে মসজিদে বা ঈদ্গাহে যায়... ! এরপর নামাজ শেষে বাসায় এসে হুজুর কোরবানী করে দিয়ে যায়, কসাই মাংস কেটে-কুটে দিয়ে যায় আর সেই মাংস এনে তারা অন্দর মহলে ফেলে দেয়, এরপর আরামসে বসে পেট উঁচু করে খেয়ে, গরুর মত ঘুম নয়তো আড্ডা, ঘোরাফেরা আর ফেবু/ স্কাইপে তো আছেই...।।
>>আর মেয়েদের সেই সাত সকাল থেকে ঘর গোছাও, রান্না কর, মাংস আসলে সেটা প্রসেস কর, ফ্রিজে ঢোকাও, আবার রান্না কর, জাল দাও এরপর তো লাট সাহেবদের আবদার আছেই- কাবাব বানাও, কোপ্তা বানাও, কিমা কর, রুটি বানাও... এইটা সেইটা তারপর আছে মেহমানদারী ... রাত ১২- ১ টার আগে নিস্তার নাই... শরীর চলুক আর না চলুক সব কাজ কর!
>> তা বাপজানেরা আপনারা একটু কাজ করলে কি হয় শুনি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



