>কয়জন ছেলের মা নামক শাশুড়ীরা ঘরে আসা নতুন বউ কি খায় বা কি খেতে পছন্দ করে বা তার বাবার বাসায় কি সিস্টেমে সে খেয়ে এসেছে কিংবা তার কোন খাওয়াটা কিছুটা নেশার ( এটা নেশা জাতীয় কিছু নয়) মত না খেলে খারাপ লাগে এই বিষয়গুলি খেয়াল রাখে...?
>মেয়ের জামাই আসবে - জামাই কি খায় বা কি খেতে পছন্দ করে কিংবা জামাইয়ের কোন খাবারের প্রতি দুর্বলতা আছে কি না কিংবা কোন খাবার খায় না তা আগেই মেয়ের কাছ থেকে জেনে নেয় মেয়ের মা নামক শাশুড়ি আর জামাই বাসায় আসলে চলে সব আয়োজনে জামাইভোজন... অপরদিকে একটা মেয়ে (যার ৩/৪বার চা খাওয়ার অভ্যাস আছে) শ্বশুরবাড়ী গিয়ে দেখা যায় তার নিয়মিত ৩/৪ বার চা খাওয়ার অভ্যাসটাও ভুলে যায়... আবার কোন মেয়ে যে জিনিসটা খায় না সেটা নিয়েও কথা শুনতে হয় কিংবা সেই জিনিসটার বিকল্প হিসেবে সে তার বাবার বাসায় কি খেত সেটা সে শ্বশুরবাড়ী গিয়ে পায় না (বেশির ভাগ ক্ষেত্রেই) !
( শ্বশুরবাড়ী গিয়ে এমন দুরবস্থার মধ্যে পড়া বেশ কয়জনের কাছ থেকে শুনে লিখা- জানতে চাই অন্যদের কার কি অবস্থা? এবং জামাইরাজাদের কথা? )
> এবার আমার ভাবনা - যেমন- রাতে ভাত খাওয়ার পর আমার দুধ খাওয়ার অভ্যাস (যেটা একদম নেশার মত না খেলে খারাপ লাগে) , আমি কোন মাছ খাই না (ইলিশ ছাড়া) কিন্তু তার বিকল্প খাবার আমার জন্য থাকে, আমি বয়লার/ গরু খাই না তার ও বিকল্প থাকে কিন্তু আমার বাপি-মামনী সব সময় চিন্তিত থাকে আর বলতে থাকে- “শ্বশুরবাড়ী গিয়ে যে তোর কি হবে” তোর কপালে যে কি আছে? -- আমিও ভাবি হাম্বার ( আমার কল্পিত নায়ক) মা-বাবা কি আমার জন্য বিকল্প ব্যবস্থা রাখবে কিংবা অই যে রাতে খাবারের পর দুধ খাওয়া - কি হবে? এক্ষেত্রে কিন্তু মানিয়ে নেবার ব্যাপারটা ভিন্ন কারন আমাকে যদি বলা হয় তোমাকে মাছ খেয়ে মানিয়ে নিতে হবে সেটা সম্ভব নয় কারন সেই পিচ্চিকাল থেকে আমি মাছ খাই না আর এটা জোর করে খাওয়া সম্ভব না...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




