জানি মাস দু’টোই তোর জন্য খুব ব্যস্ততার...
ভাবিস না ছেড়ে দেবো......
আমিও দিয়ে দেবো হরতাল লাগাতার।।
মাথার ভেতর ঢুকিয়ে দিস তুই হাজারো টেনশন
ধোলাই দেয়ার আগে আমিও তোকে করবো না মেনশন !
কষ্ট দেয়ার সময় তোর থাকে না কোন বোধ
ভাবিস না ছেড়ে দেবো...
বুঝবি রে বুঝবি তখন, আমি যখন দিয়ে দিবো অবরোধ
শাঁকচুন্নিদের পিছে নিয়ে ঘুরিস তুই বাইকে
বুঝবি মজা বাসায় এসে পড়বি যখন স্ট্রাইকে
কত্ত কত্ত আবদার যে, হয়েছে তোর কাছে জমা
বুঝবি তখন ছুঁড়বো আমি যখন, বকা নামক পেট্রোল বোমা...
কটকটিদের পাশে নিয়ে তুই, প্রকাশ করিস ভাললাগার আবেশ
তুই একটা বদের হাড্ডি এই নিয়ে করবো আমিও সমাবেশ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



