তুই বকা দিস, শুনি ... ভেংচিও কাটি ... সুযোগ বুঝে অবিরাম বকে চলি ...
গালি দিস সহ্য করি ... চুপ করে থাকি ।। পরে আবার আচ্ছামত ধোলাই চলে...
জ্বালাতন করিস... জ্বলি ... তোরেও একটু জ্বালাই দেই...
এরপর কান ধরে উঠ-বস না করলে মাপ নাই...
সারক্ষণ মজা করিস, পচাঁতে থাকিস... ক্ষ্যাপাতে থাকিস
আমিও দেই কখনো দু’কথা শুনিয়ে... কোন ছাড়াছাড়ি নাই...
দোষ না করলেও দোষ ধরিস... মহারাজ আমার !
ঠান্ডা মাথায় শুধরে দেই তা... দেখছিস, কত ভাল আমি?
আজাইরা হুমকি দিস... ব্যাপার না ... জানি না নিজেরে কি মনে করিস!!!!
ভয় পাই না... তোর মত হাব্লা আমার কিছুই করতে পারবে না...
যখন বলিস- বল তুই কি চাস...?
হাসতে হাসতে মরে যাই...
আরে তোর মত ফকিরের আমাকে দেয়ার মত কিছু আছে না কি রে ফকিরটা?
কিন্তু যখন ইচ্ছে করেই ইগনোর করিস সহ্য হয় নাতা...
শোন শোন, ভালোবাসা বিকিয়ে দিয়েছি রে...
আত্মসম্মানটাকে বিকিয়ে দেইনি... বুঝলি...
তাই যখন-তখন ব্লক লিস্টে পাঠিয়ে দিতে সময় লাগে না...
যা যা... দূরে গিয়া ঘাস/ লতাপাতা/ টিকটিকি/ তেলাপোকা দিয়া
কড়মড় কইরা বেশি বেশি করে মুড়ি খা...
আমি জানি তুইও দুঃখিত না... তুই জানিস আমিও দুঃখিত নই রে...!
হাহহা কারন ঐসব আত্মসম্মান- টম্মান ভুলে আবার দু’জনেই ...
তবে এই আত্মসম্মান আর ভালোবাসা দু’টোই ভাবায়...
জানি না কখন আবার ডুবিয়ে দেয়...?
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




