কেমন লাগে তখন - যখন কেউ বারবার জিজ্ঞেস করে না-খেয়েছিস? কষ্ট হয়... ?
না কি অন্য কেউ বারবার জিজ্ঞেস করে সেই কষ্টে মলম লাগিয়ে দেয় ?
সারারাত ফোন বন্ধ থাকার পর সকাল সকাল ফোন এসে কেউ ঝারি দেয় না -ফোন সহ তোরে কিন্তু আছাড় দিমু কইলাম!
জানতে চাস সকালে ফোন খোলার পর সেই ঝারি না খেয়ে কেমন লাগে তখন?
ফোনটাকে নিজেকেই আছাড় দিতে ইচ্ছে করে! বুকের ভেতরটা একরাশ শূন্যতায় কেমন যেন করে ওঠে!
এমন করলি কেন? ওমন করিস কেন?মেসেজের রিপ্লাই নেই কেন-এই সেই বলা অভিমানের কথায় যখন ইনবক্সটা আর ভরে যায় না-তখন কি কিছুটা শুন্যতা পেয়ে বসে? না কি বসে না?
সন্ধ্যায় চ্যাটে সবুজ বাতি না দেখে অস্থির হয়ে বারবার মিসডবার্তা আর আসে না...
জানতে চাস সেই মিসডবার্তা আসে না বলে কেমন লাগে তখন?
তবে শুনে রাখ- সেই তখন থেকেই চ্যাটে সবুজ বাতি জ্বলে না আমার... !
গলা ছেড়ে কাউকে গান শোনাতে না পেরে কেমন লাগে তোর?
না কি সেই পঁচা গানেও শুনছে কেউ মুগ্ধ হয়ে আমার-ই মতন?
তুই কি জানিস, তোর অগোচরে আমি তোর কথা রেকর্ড করতাম...
প্লে লিস্টে সব গান মুছে ফেলে তোর কথাতে লিস্ট ভরিয়ে ফেলতাম...
জানিস তুই সেই সব কথাতে আজো আমি একাকী হাসি/ কাঁদি ...?
যখন-তখন মেসেজে ঝড় তুলতে না পেরে কেমন লাগে তোর?
না কি ঝড় ওঠেএখন অন্য কোন আকাশে...?
পছন্দের রিংটোনে সেই ফোনটা আর বেজে ওঠে না...
চমকে যাই না আজকাল আর... জানিস-- একটু চমকে যেতে বড্ড ইচ্ছে করে... !!!!!
হাহাহহাআ আমাদের সেইসব গল্পরা তোর বাস্তবতা/ ব্যাস্ততার মাঝে ঝরা পাতার মত ঝরে পড়ে...
অথচ গুমোট একটা পরিবেশ... চারপাশে নেই কোন এলোমেলো বাতাস...তবু রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা হাঁটতে থাকি দু’জন দু মেরুতে...অপেক্ষায় থাকি কোন একদিন তুই নয়ত আমি কিংবা
আমরা দু’জনে মুখোমুখি হয়ে বলবো একসাথে-
“ কাইলা, তুইআরো কাইলা হয়েছিস!! একদম সাঁতালের মত...
তোরে বাইন্ধা ঝামা ইটাল দিয়া ডইলা গোসল করানো দরকার...”
“ শয়তান্নি,নিজের চেহারাটা আয়নায় দেখিস?
তোরে বাইন্ধা জুতা দিয়ে পিটানো দরকার! খাওয়া- দাওয়া ঠিকমত করিস না কেন” ?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






