somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু তুই আমার সেই তুই-টাই থাকিস... একটা স্পেশাল তুই... !

০১ লা জুন, ২০১৫ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আয় কিছু মজার কথা বলি... তুই কি জানিস,
তোর অই বাউন্ডুলেপনায় আমি যতটা না রাগ করতাম, মেজাজ দেখাতাম...
তার থেকে বেশি মজা পেতাম...
বরং বাউণ্ডুলেপনা ছেড়ে তুই ঘরোয়ানা হলেই কেমন কেমন লাগতো রে...
এখন চুপি চুপি বলি- তুই ওমন-ই বাউণ্ডুলে হারামী থাকিস...
আর আমি মেজাজের তীরটা তাক করে ঠিক-ঠাক জায়গা মত লাগিয়ে দেবো...হু !!!!!
ভুলে যাওয়া রোগটা সারানোর দরকার নেই রে হাব্লা!!!!
ফোন করবো বলে লাপাত্তা... মেসেজের রিপ্লাই দিচ্ছি বলেই ঘুম... মেইল চেক না করা...
এত্তসব গোজামেলে অভ্যাসগুলি পাল্টানোর দরকার নেই রে গাধা...
পাল্টালে আমি কি করে খামচামি করবো বল...?
আলসে বুড়ার মত রান্না না করা, এইত খাচ্ছি- খাচ্ছি বলেই বেলা গড়িয়ে যাওয়া ...
বাপ রে বাপ কি ঝগ্রু রে... ইচ্ছে করেই নিকোটিনের অনিয়মে ঝলসানো ঠোঁটের বাহার... আহহা!
বাড়ুক রে বাড়ুক... কারন আমি তো জানি-- তুই এরপর কি বলবি... !
সব কিছু মিলিয়ে তুই আমার সেই তুই টাই থেকে যাস আজীবন...
দরকার নেই এ যুগের আউলা-ঝাউলা শ্যাওলা পাতার কিলবিল করা মানুষ হবার...
আমার তো চিরকুটেই যত সুখ...
ভালোলাগাময় ভালোবাসায় আর আবদারে ঠাসা চিঠি-র মত অন্য কিছুতেই মন বসে না...
কি দরকার এসব ইমো আর ভাইবারে টুংটাং করার... কিছুক্ষন পরেই তো সব শেষ ...
ভালোবাসার এসব বাবুগিরি ডাক... ন্যাকামি... আপডেট এসব কিছু গোল্লায় যাক...
না হয় তোর বিড়ি খাওয়ার ম্যাচ খানা দিয়ে জ্বালিয়ে দে...
যা খুশি তাই কর... শুধু মনে রাখিস তোর এইসব বাউন্ডুলেপনাতে
একদিন আমি-ই ভালোলাগার নিয়মের শেকল পড়াবো...
তুই যতই কুইমুই করিস না কেন তখন... কিচ্ছুটি হবে না...হু!
শিস দিয়ে চোখের ইশারায়- আমি তো এমন-ই এই ডায়লগখানা পাল্টিয়ে দেবো...
শুধু তুই আমার সেই তুই-টাই থাকিস... একটা স্পেশাল তুই... !
যদিও তুই এই তুই টাকেই ছ্যাড়াব্যাড়া করে ফেলেছিস হাজারো শাঁকচুন্নি আর কটকটিকে তুই তুই বলে...
কিন্তু আমার কাছে তুই একটাই ...
একদম স্পেশাল একটা তুই...
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×