যেখানেই যাই পিচ্চিগুলা কেন যে আমার সাথে কম্পিটিশন করে!! পটুয়াখালী ছিলাম এক আন্টির পিচ্চি মেয়ে এমন করত, রংপুর ছিলাম বাড়িয়ালা আঙ্কেলের ৩ বছরের পিচ্চি মেয়ে সব কিছুতে আমার সাথে কম্পিটিশন! এমন কি শাহরুখ খান আমার পছন্দের নায়ক সেটা নিয়েও ঝগ্রা করত! দিনাজপুর আসলাম পাড়ার সব পিচ্চিগুলা কম্পিটিশন করে! আমি কি নিয়েছি ঈদে, কয়টা জামা নিয়েছি এই সেই-
কাল মাইশা আসছে- এসেই জিজ্ঞেস করে শপিং করেছো?
বললাম- হু করেছি সেই কবে! (আসলেই কিন্তু ঈদ শপিং শেষ )
কি নিয়েছো?
বললাম ৪টা থ্রি-পিস একটা স্কার্ট!
এরপর বেচারা ৪টাআআআ! কি ড্রেস, নাম কি, রঙ কেমন এই সেই?
এইবার ওর মাথা ঘুরাইতে মজা করে বললাম, শোন, এবার মাছরাঙা / চিল/ কাউয়া/ পেঙ্গুইন এই ড্রেসগুলি চলছে গতবারের পাখি ড্রেসের মত! আমি মাছরাঙা নিয়েছি- রঙ একটা নীল, একটা হলুদ/মেজেন্টা একটা গোলাপী -সাদা, একটা লাল- কালো আর স্কার্ট লাল! তুমি আম্মুকে গিয়ে মাছরাঙা ড্রেস কিনে দিতে বলো, শুইনাই দৌড়
এরপর এক কান দু’ কান করে স্বপ্নিল/ ইরা/ শাম্মা/ তানিয়া/ মাহি সবাই মাছরাঙা ড্রেসের পেছনে কাল থেকে ছুটছে আর ওদের আম্মুরা আমারে ধোলাই দিতে খুঁজছে - হাহাহোহোহিহি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



