কি ছিল অই পাখি তে ? শুধু নামে নামে “বোঝে না সে বোঝে না” সিরিয়ালের পাখির কারনেই ড্রেসটাও বিখ্যাত হয়ে যায় আর সেই সাথে যারা এই ড্রেস বানিয়ে নাম দিয়েছে তাদের ও গণমাধ্যমের প্রচারের কারনেই পাখি পাখি সরব ওঠে আর শেষে এই পাখির কারনে কত নিষ্পাপ আত্মহত্যা করে বসে!! আরে নীজের জীবনের থেকেও কি অই পাখি ড্রেস বড় ছিল রে গাধারা?
এবার শুরু হয়েছে কিরণমালা ! এবং মাত্র ৪ রোজাতেই কিরণমালার জন্য লক্ষ্মীপুরের রামগঞ্জের ৭ম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যার খবর পেপারে !!!!! এই টুকু একটা বাচ্চা মেয়ে মৃত্যু সম্পর্কে যার ভাল মত ধারনা থাকার কথা না সে কি না ঝোকে ঝোকে অই কিরণমালা ড্রেসের জন্য নিজের জীবনটাই নিজে নিয়ে নিল!!!!! (আজকের ইত্তেফাক- ৫ পৃষ্ঠায় দেখুন খবর!)
পরিবারের সকলের এখুনি সবাধান হওয়ার সময়, চেষ্টা করুন সব বাবা- মা যাতে এই ড্রেস নিয়ে আর কোন সন্তান বা যে কেউ যেন আত্মহত্যা করে না বসে! এবং গণমাধ্যমে কিরণমালা ড্রেসের গুন গান না গেয়ে যেন এই ড্রেস নিয়ে মাতামাতি না হয় সেই চেষ্টা করুন!
যে যেভাবে পারুন এখুনি এই সচেতনতা জাগিয়ে তুলুন।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ দুপুর ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



