কেউ একজন যখন চুলে থাকা কালো ক্লিপ্টা খুলে নিয়ে
চুলগুলো এলোমেলো করে দিয়ে পাগলী পাগলী বলে রাগায়...
ভয়ঙ্কর পাগলামীতে তখন মন ছুঁয়ে যায়...
সেই একজন যখন কপালে থাকা কালো টিপটা খুলে নিয়ে
চুপিসারে মানিব্যাগের পকেটে আটকিয়ে রাখে...
কি যে অদ্ভুদ মায়া খেলে যায় তার দিকে তাকিয়ে...
কিছু বলার আগেই সে বলে ওঠে- মায়াবতী কি দেখিস...হু...?
সেই একজন যখন ইচ্ছে করেই চোখে এক আঙ্গুল ছুঁয়ে লেপ্টে দেয় কাজল...
এরপর-ই চিল্লাতে থাকে পেত্নী পেত্নী বলে...
আদুরে খামচামিতে তখন ডুব দিয়ে যায়...
সেই একজন যখন হাতে থাকা চুড়িগুলির একটি খুলে নিয়ে ইছে করেই ভেঙ্গে দেয়...
তখন অই একটা চুড়ির জন্য করা
আরো ডজন খানেক চুড়ির বায়নায় না কি তার ভেতরে তোলপাড় হয়...
ভালোলাগা ... ভালোবাসা বুঝি এভাবেই মধুর হয়...
ভয়ংকর মুগ্ধতায় ডুবিয়ে দেয়...
ঘোরলাগা দৃষ্টিতে মন ছুঁয়ে ছুঁয়ে চারপাশটা অদ্ভুদ সুন্দর হয়ে যায়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


